ঢাকা, মঙ্গলবার ২০, অক্টোবর ২০২৬ ১৩:১২:৪৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

আজও ‘খুবই অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৮ পিএম, ১১ জানুয়ারি ২০২৪ বৃহস্পতিবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বাংলাদেশের রাজধানী ঢাকার বাতাস আজও খুবই অস্বাস্থ্যকর।২৯৭ স্কোর নিয়ে বায়ুদূষণে ঢাকা ১ নম্বরে অবস্থান করছে। বায়ুদূষণের এই মান অনুযায়ী ঢাকার বাতাস ‌‘খুবই অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে।

সোমবার (১০ জানুয়ারি) সকাল ১০টা ৯ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক বাতাসের মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার এই স্কোর রেকর্ড করা হয়।

তালিকায় ২০৮ ও ১৯০ স্কোর নিয়ে চীনের উহান ও হ্যাংজৌ যথাক্রমে ৪ ও ৭ নম্বরে অবস্থান করছে। ২১৪ ও ১৭৫ স্কোর নিয়ে পোল্যান্ডের রোকলো ও ক্র্যাকো যথাক্রমে ৩ ও ১০ নম্বরে আছে। ভারতের দিল্লি ও কলকাতা আছে যথাক্রমে ২ ও ৫ নম্বরে, স্কোর: ২৪৪ ও ১৯০। পাকিস্তানের লাহোর ও করাচি অবস্থান করছে যথাক্রমে ৬ ও ৮ নম্বরে, স্কোর: ১৯০ ও ১৮৮। ১৭৫ স্কোর নিয়ে ৯ নম্বরে আছে নেপালের কাঠমান্ডু।