আজও ঝরতে পারে বৃষ্টি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৯ এএম, ১৫ নভেম্বর ২০২১ সোমবার
ফাইল ছবি
হঠাৎ টানা বৃষ্টিতে শীত ঝেঁকে বসেছে প্রকৃতিতে। লঘুচাপের কারণে বৃষ্টি ঝরতে পারে আজও। আবহাওয়াবিদরা বলছেন, আবহাওয়ার এই দশা আজ সোমবারও (১৫ নভেম্বর) থাকতে পারে। আগামীকাল মঙ্গলবার থেকে আকাশ পরিষ্কার হয়ে রোদের দেখা পাওয়া যেতে পারে। তবে বঙ্গোপসাগরের আন্দামানের কাছে আরেকটি লঘুচাপ তৈরি হয়েছে। এটি আজকের মধ্যে নিম্নচাপে পরিণত হলে দু-তিন দিনের মধ্যে আবারও মেঘ আর দমকা হাওয়া শুরু হতে পারে।
আবহাওয়াবিদ এ কে এম রুহুল কুদ্দুছ জানান, বর্তমানে বৃষ্টিপাতের যে প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে এর কারণ হচ্ছে, দক্ষিণ আন্দামান সাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপ। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর থেকে আগত লঘুচাপটির বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এটি আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ দেখা গেছে। আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টিপাতের এই প্রবণতা হ্রাস পেতে পারে।
আবহাওয়াবিদরা জানান, কয়েক দিন আগে সাগরে আরেকটি নিম্নচাপ সৃষ্টি হয়েছিল। সেটি ভারতের তামিলনাড়ু প্রদেশের ওপর দিয়ে স্থলভাগ অতিক্রম করে। এর প্রভাবে সৃষ্ট মেঘমালার কিছু অংশ বাংলাদেশও পেয়েছিল। গত কয়েক দিনের বৃষ্টি শীতের অনুভূতি বাড়িয়ে দিয়েছে। এর প্রভাবে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড বেশ নেমে এসেছে।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস







