ঢাকা, মঙ্গলবার ২০, অক্টোবর ২০২৬ ২০:২৪:০০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

আজও বায়ুদূষণের তালিকায় শীর্ষ দশে ঢাকা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪৭ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২৩ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ফের বায়ুদূষণের শীর্ষ দশের তালিকায় নাম এসেছে ঢাকার। বুধবার রাজধানী ঢাকার অবস্থান ৭ নম্বরে রয়েছে। এ তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের করাচি। শহরটির স্কোর ১৯৩ অর্থাৎ সেখানকার বায়ু অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

সকাল ৯টা ২৭ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।

বায়ুদূষণের তালিকায় দ্বিতীয় নম্বরে রয়েছে কুয়েতের কুয়েত সিটি। শহরটির স্কোর ১৬৪ অর্থাৎ সেখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর। তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের আরও একটি শহর লাহোর।

তালিকায় ষষ্ঠ নম্বরে রয়েছে ভারতের দিল্লি। রাজধানী ঢাকা রয়েছে ৭ নম্বরে এবং স্কোর ১৩২ অর্থাৎ ঢাকার বায়ু আজ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। বিশেষ করে যাদের ফুসফুসজনিত রোগ, অ্যাজমার সমস্যা রয়েছে তাদের জন্য ঢাকার বায়ু ক্ষতিকর।