আজও শিশুপ্রহর, মেলার দুয়ার খুলবে ১১টায়
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৭ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০২২ শনিবার
ফাইল ছবি
করোনা ভাইরাসের কারণে বন্ধ থাকার পর শুক্রবার প্রথমবারের মতো শিশুপ্রহর ঘোষণা করে বাংলা একাডেমি। বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত শিশু-কিশোরদের জন্যই নির্ধারিত ছিল মেলার সময়। শনিবারও শিশুপ্রহর। মেলার দুয়ার খুলবে বেলা ১১টায়।
শুক্রবার মেলায় প্রথম এসেছিল সিসিমপুর বাঘিনি। বই কেনার পাশাপাশি শিশুদের মন কেড়েছে সিসিমপুরের হালুম-ইকরি-টুকটুকি-শিকু। সেখান তাদের জন্য বন্ধুত্বের হাত বাড়িয়ে দাঁড়িয়ে ছিল তারা। তাদের সঙ্গে মেতে উঠেছিল খুদে বিচ্ছুর দল। শিশুদের জন্য তৈরি মঞ্চে নানা ধরনের শিক্ষণীয় খেলায় অংশ নিয়ে অন্যরকম এক দিন পার করেছে শিশুরা। সন্তানের সঙ্গে অভিভাবকরাও শিশু হয়ে গিয়েছিলেন, বাচ্চাদের সঙ্গে মেতে উঠেছিলেন খেলায়।
শুক্রবার মেলার শুরু থেকেই বইপ্রেমীরা আসতে থাকেন দল বেঁধে। সন্তানদের বই কিনে দেওয়ার পাশাপাশি অভিভাবকরাও নিজেদের পছন্দের বইটি সংগ্রহ করেছেন স্টলে ঘুরে ঘুরে।
গ্রন্থমেলার মূলমঞ্চে শুক্রবার অনুষ্ঠিত হয় বিদ্রোহী কবিতার শতবর্ষ এবং বিদ্রোহী কবিতা ও ৭ই মার্চের ভাষণ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। আলোচনায় অংশগ্রহণ করেন অনিরুদ্ধ কাহালী, শিহাব শাহরিয়ার ও তপন বাগচী। সভাপতিত্ব করেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা।
ভাষাশহীদ মুক্তমঞ্চের অনুষ্ঠানে শুক্রবার বিকালে শুরু হয় কবিকণ্ঠে কবিতাপাঠ। স্বরচিত কবিতাপাঠে অংশ নেন ২৫ জন কবি। এই মঞ্চে তিনটি নতুন গ্রন্থ উন্মোচিত হয়। বিকালে প্রদর্শিত হয় হুমায়ূন আহমেদ পরিচালিত চলচ্চিত্র ‘আগুনের পরশমণি’।
শুক্রবার মেলায় নতুন বই এসেছে ২৪৯টি। এর মধ্যে আগামী প্রকাশনী থেকে মোনায়েম সরকারের বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধবিষয়ক বই ‘মোনায়েম সরকারের রচনাবলি (প্রথম খণ্ড)’, অক্ষর প্রকাশনী থেকে হাসানের হাফিজের সম্পাদক গল্প ‘সেরা কিশোর সঞ্চয়ন’, য়ারোয়া বুক কর্নার থেকে বিমল গুহের গল্প ‘একাত্তরের দুঃসহ দিন’, অসীম সাহার কাব্যগ্রম্হ ‘১০০ মুজিব’, শ্যামসুন্দর শিকদারের কাব্যগ্রম্হ ‘সুখে থেকো ভালো থেকো’, বিদ্যাপ্রকাশ থেকে সিরাজুল ইসলাম চৌধুরীর প্রবন্ধ ‘শিক্ষা নিয়ে চিন্তা ও দুশ্চিন্তা’, ধ্রুব এষের ডন মুস্তফা এবং অন্যান্য গল্প’, উত্স প্রকাশন থেকে মোস্তফা সেলিমের লোকসাহিত্য ‘গোলাম হুসনের গান’, আবিষ্কার থেকে সমরেশ মজুমদারের উপন্যাস ‘একাকিনী’, পুথিনিলয় থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস ‘শেষের কবিতা’, সেলিনা হোসেনের উপন্যাস ‘যাপিত জীবন’, চন্দ্রছাপ থেকে আনোয়ারা সৈয়দ হকের গল্পসমগ্র ‘একজন মুক্তিযোদ্ধার ছেলে’ উল্লেখযোগ্য।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০




