ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ৭:২০:২৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয় এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী

আজারেঙ্কার কাছে হেরে ইউএস ওপেন থেকে সেরেনার বিদায়

ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৫ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২০ শুক্রবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

জয়ের ধারাটা ধরে রাখতে পারলেন না মার্কিন টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। ইউএস ওপেনের সেমি-ফাইনালে এসে হেরে গেলেন বহুল চেনা প্রতিপক্ষ ভিক্টোরিয়া আজারেঙ্কার কাছে। ফলে সাম্প্রতিক সময়ে গ্র্যান্ড স্ল্যাম জেতার খরা আরও দীর্ঘায়িত হলো যুক্তরাষ্ট্রের এই তারকা খেলোয়াড়ের।

গতকাল বৃহস্পতিবার নিউ ইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে ইউএস ওপেনের শেষ চারের লড়াইয়ে শুরুটা দারুণ করেছিলেন সেরেনা। কিন্তু পরের দুই সেটে দারুণভাবে ঘুরে দাঁড়ান বেলারুশ তারকা আজারেঙ্কা।

এক ঘণ্টার ৫৬ মিনিট লড়াই শেষে সেরেনাকে ১-৬, ৬-৩, ৬-৩ গেমে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেন আজারেঙ্কা। শনিবারের ফাইনালে এই বেলারুশ তারকা মুখোমুখি হবেন জাপানের নওমি ওসাকার সঙ্গে।

দিনের প্রথম সেমি-ফাইনালে যুক্তরাষ্ট্রের জেনিফার ব্র্যাডিকে ৭-৬, ৩-৬, ৬-৩ গেমে হারান ২২ বছর বয়সী ওসাকা।

নারী এককে সাবেক র‌্যাংকিং শীর্ষ আজারেঙ্কা সাত বছর পর এই প্রথম কোনও গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টের ফাইনাল খেলতে যাচ্ছেন। সবশেষ ২০১৩ সালে এই ইউএস ওপেনেই ফাইনাল খেলেছিলেন তিনি, হেরে গিয়েছিলেন সেরেনার কাছে।

সাত বছর আবার গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টের ফাইনালে উঠতে পেরে উচ্ছ্বসিত ৩১ বছর বয়সী আজারেঙ্কা- ‌এই সুযোগে আমি খুবই উচ্ছ্বসিত। সেমি-ফাইনালে এমন একজনের সঙ্গে খেলতে পেরেও আমি সম্মানিত বোধ করছি।

কোনও গ্র্যান্ড স্ল্যাম লড়াইয়ে এর আগে কখনওই সেরেনাকে হারাতে পারেননি আজারেঙ্কা। প্রথম সেটে হেরে যাওয়ার পর ধারণা করা হচ্ছিল আবারও হারতে যাচ্ছেন তিনি। কিন্তু পরের দুই সেটে অসাধারণ পারফরম্যান্সে সেই ধারণা পাল্টে দেন আজারেঙ্কা।

সেরেনাকে হারানোর পর নিজের অনুভুতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, আমি আগেও এখানে খেলেছি। তবে আজকের দিনটা ছিল অন্যরকম।

-জেডসি