ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ২০:০৫:৫৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫ হাজার ৬৯ ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ফ্রিকার আর নেই এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

আঞ্চলিক সহযোগিতা বাড়াতে একযোগে কাজ করার আহবান স্পিকারের

আপডেট: ১০:২৪ এএম, ১২ জুন ২০১৫ শুক্রবার

2015-06-12_6_164290 (1)স্টাফ করসেপন্ডন্টে, উইমনেনউিজ২৪.কম, ঢাকা : বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশের সাথে চীনের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। ঐতিহাসিক এ সম্পর্ক ভবিষ্যতে আরো বৃদ্ধি পাবে। তিনি আজ চীনের ইউনান প্রদেশে তৃতীয় চীন- দক্ষিণ এশীয় মেলা ও ২৩ তম চীন কুনমিন আমদানি-রফতানি পণ্যমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা দেন। তিনি বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনীতির সকল ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতার সম্পর্ক বিদ্যমান। তিনি আশা প্রকাশ করেন, ইতিবাচক সহযোগিতামূলক এ সম্পর্ক ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে। স্পিকার বলেন, বাংলাদেশ ও চীনের অর্থনৈতিক ও সামাজিক সহযোগিতার সম্পর্ক আগামী দিনে বাংলাদেশের উন্নয়নকে এগিয়ে নিয়ে দু’দেশের সম্পর্ক এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে। স্পিকার বলেন, আঞ্চলিক সহযোগিতা ছাড়া অর্থনৈতিক ও সামাজিক কোন ক্ষেত্রে অগ্রগতি সাধিত হয়না। তাই তিনি আঞ্চলিক সহযোগিতা-সম্পর্ক তৈরিতে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে একযোগে কাজ করার আহবান জানান। চীনের ভাইস প্রেসিডেন্ট লি উয়ানচাও, মালদ্বীপের প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিন এবং লাওসের বাণিজ্যমন্ত্রী এ সময় উপস্থিত ছিলেন। জাতীয় সংসদ সচিবালয়েল এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা বলা হয়। ১২.০৬.২০১৫