আটার দাম বেড়েছে কেজিতে ৫ টাকা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৪৬ পিএম, ৫ নভেম্বর ২০২২ শনিবার
ছবি: সংগৃহীত
লাফিয়ে লাফিয়ে বাড়ছে আটা-ময়দার দাম। সাত দিনের ব্যবধানে প্রতি কেজি আটায় বেড়েছে ৫ টাকা। চালসহ নিত্যপণ্য নিয়ে ভোগান্তির মধ্যেই আটার দাম বাড়ায় শঙ্কিত ভোক্তারা।
জানা গেছে, এক কেজি খোলা আটার দাম ৬০ থেকে ৬২ টাকা। খোলা আটার কেজি মোটা চালের চেয়ে ১০ থেকে ৫ টাকা বেশি। খোলা ময়দা প্রতি কেজি ৬৮ থেকে ৭৫ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে মোড়কজাত (প্যাকেট) আটার দামও বাড়ছে। দুই কেজির দাম বেড়ে হয়েছে ১২৬-১৩০ টাকা। এক সপ্তাহ আগেও ছিল ১১০-১১৫ টাকা।
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরুর পর বিশ্ববাজারে গমের দাম বৃদ্ধি পায়। পরে কৃষ্ণসাগর দিয়ে আন্তর্জাতিক বাজারে নির্বিঘ্নে গম সরবরাহে ইউক্রেন-রাশিয়া চুক্তি পর দাম কমতে শুরু করে। সম্প্রতি রাশিয়া এ চুক্তি থেকে সরে দাঁড়ানোর ঘোষণার পর বাড়ছে গমের দাম।
গত ৩১ অক্টোবর ইউএসডিএর প্রকাশিত গ্লোবাল অ্যাগ্রিকালচার ইনফরমেশন নেটওয়ার্ক (জিএআইএন) গ্রেইন অ্যান্ড ফিড আপডেট শীর্ষক প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বর মাসে বাংলাদেশে কেজিতে মোটা চালের গড় দাম ছিল ৫০ টাকা ২০ পয়সা। ওই সময়ে আটার গড় দাম ছিল ৫৫ টাকা। অন্যদিকে চালের দাম গত আগস্ট মাসে ছিল ৫৩ টাকা। তখন আটার দাম ছিল ৫২ টাকার নিচে। জুলাই মাস থেকেই চালের চেয়ে আটার দাম তুলনামূলক বেশি বাড়তে থাকে।
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) প্রতিদিনের বাজার প্রতিবেদন অনুযায়ী, খোলা আটার দাম এক মাসে ৫ দশমিক ৬১ শতাংশ এবং এক বছরে ৬৮ দশমিক ৬৬ শতাংশ বেড়েছে। মোড়কজাত আটার দাম এক মাসে ৫ দশমিক ২২ শতাংশ এবং এক বছরে ৫৫ দশমিক ১৩ শতাংশ বেড়েছে।
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- কোন দেশে কবে ঈদ
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল







