ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ৪:২৭:৩০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা

আদরের জায়ানের নিথর দেহ দেখলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:২৮ পিএম, ২৪ এপ্রিল ২০১৯ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

খুব দুরন্ত ছিল জায়ান চৌধুরী। নানী প্রধানমন্ত্রীসহ সবাইকে মাতিয়ে রাখতেন যে জায়ান, সেই শিশুটি শ্রীলঙ্কা থেকে ফিরল কফিনবন্দি হয়ে। আর শেষবারের মত আদরের নাতিকে দেখতে ফুফাতো ভাই শেখ ফজলুল করিম সেলিমের বনানীর বাসায় যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার বেলা আড়াইটার পর শেখ সেলিমের বাসায় যান প্রধানমন্ত্রী। তিনি শেখ সেলিমসহ তার পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।

গত রবিবার ইস্টার সানডে পালনের সময় শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর কয়েকটি চার্চ ও হোটেলে একযোগে বোমা হামলা চালায় সন্ত্রাসীরা। হামলায় এখন পর্যন্ত ৩৫৯ জন মারা যায়। আহত প্রায় পাঁচ শতাধিক।

হামলার সময় কলম্বোর একটি হোটেলে থাকা শেখ ফজলুল করিম সেলিমের জামাতা মশিউল হক চৌধুরী প্রিন্স গুরুতর আহত হন। মারা যান প্রিন্সের বড় ছেলে আট বছর বয়সী শিশু জায়ান চৌধুরী।

তিন দিন পর বুধবার দুপুর পৌনে একটায় শ্রীলঙ্কান এয়ারলাইনসের একটি ফ্লাইটে ছোট্ট জায়ানের মরদেহ হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়। দুপুর দেড়টার দিকে মরদেহ আনা হয় শেখ সেলিমের বনানীর বাসায়। সেখানে জায়ানকে দেখতে যান বাংলাদেশের সরকারপ্রধান।

জায়ানের মৃত্যুর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জায়ানের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। তাতে দেখা গেছে, নানী শেখ হাসিনা জায়ানকে আদর করছেন।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বনানীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পিজিআর এবং এসএসএফের সদস্যরা অবস্থান নিয়েছেন শেখ সেলিমের বাসায়। আশপাশের সব ভবনে নিয়োজিত আছে পুলিশ সদস্যরা।

বাদ আসর বনানী চেয়ারম্যান বাড়ি মাঠে জানাজা শেষে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবে ছোট্ট শিশু জায়ান।

-জেডসি