আদালতে দোষ স্বীকার করলেন স্বর্ণসহ গ্রেপ্তার সেই কেবিন ক্রু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৫২ পিএম, ৯ সেপ্টেম্বর ২০১৯ সোমবার
এপিবিএন সদস্যদের হাতে গ্রেপ্তার কেবিন ক্রু মৌসুমী (পুরোনো ছবি)
শাহজালাল বিমানবন্দরে ১০ কেজি স্বর্ণসহ গ্রেপ্তার ইউএস বাংলা এয়ারলাইন্সের কেবিন ক্রু রোকেয়া শেখ মৌসুমী আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
আজ সোমবার ঢাকা মহানগর হাকিম তোফাজ্জল হোসেনের কাছে তিনি এ জবানবন্দি প্রদান করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।
দুই দিনের রিমান্ড শেষে দোষ স্বীকার করতে রাজি হওয়ায় মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) সফিকুল ইসলাম তাকে আদালতে হাজির করে দোষ স্বীকার রেকর্ডের আবেদন করেন।
এর আগে গত ৬ সেপ্টেম্বর এ আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করে সিএমএম আদালত। এরও আগে গত ৫ সেপ্টেম্বর বিকেলে মৌসুমীকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়।
মামলায় বলা হয়, ইউএস বাংলার বিএস ৩২২ ফ্লাইটটি ওমানের মাসকাট থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসে গত ৫ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে। ওই ফ্লাইটের ক্রুরা গ্রিন চ্যানেল পার হয়ে বের হচ্ছিলেন। ওই সময় গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা কেবিন ক্রু মৌসুমীকে চ্যালেঞ্জ করেন।
মামলায় আরও বলা হয়, এক পর্যায়ে তাকে কাস্টমস জোনে এনে তল্লশি করা হয়। তল্লাশির এক পর্যায়ে তার শরীরের বিভিন্ন অংশে স্কচটেপ দিয়ে পেঁচিয়ে রাখা ৮২টি সোনার বার জব্দ করা হয়। সোনার বারগুলোর ওজন প্রায় ১০ কেজি, যার আনুমানিক বাজার মূল্য প্রায় পাঁচ কোটি টাকা।
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- বিশ্বের নানা দেশে নারী প্রধানমন্ত্রী, নেতৃত্বে বাড়ছে নারী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- আজ দেশের যেসব এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা


