আনোয়ারা সৈয়দ হক ও মৌরি মরিয়ম পেলেন ‘সাহিত্য পুরস্কার’
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৩৭ পিএম, ৯ নভেম্বর ২০২২ বুধবার
ফাইল ছবি
দেশের নবীন-প্রবীণ কথাশিল্পীদের সমন্বয়ে প্রদান করা হয় ‘এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার।’ ২০১৫ সাল থেকে এই পুরস্কার প্রদান করা হচ্ছে। এবার অষ্টমবারের মতো এই আসর। আগামী ১২ নভেম্বর (শনিবার) বিকেলে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার প্রদান করা হবে।
এবার ‘এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার ২০২১’-এর জন্য নির্বাচিত হয়েছেন দুজন—কথাশিল্পী আনোয়ারা সৈয়দা হক ও মৌরি মরিয়ম। কথাসাহিত্যে সামগ্রিক অবদানের জন্য প্রবীণ কথাশিল্পী আনোয়ারা সৈয়দ হক এবং নবীন সাহিত্যশ্রেণিতে (অনূর্ধ্ব চল্লিশ বছর বয়স্ক লেখক) মৌরি মরিয়ম এ বছর পুরস্কার পাবেন।
পুরস্কার হিসেবে প্রবীণ ক্যাটাগরিতে দেওয়া হবে পাঁচ লাখ এবং নবীন ক্যাটাগরিতে এক লাখ টাকা। এ ছাড়াও ক্রেস্ট, উত্তরীয় ও সার্টিফিকেট প্রদান করা হবে।
উল্লেখ্য, কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক ১৯৪০ সালের ৫ নভেম্বর জন্মগ্রহণ করেন। তিনি বেশ কিছু গল্প, উপন্যাস, প্রবন্ধ ও শিশুসাহিত্য রচনা করেছেন। একজন মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে তার রচনায় মনস্তাত্ত্বিক দিকগুলো তুলে ধরেছেন। উপন্যাসে অবদানের জন্য তিনি ২০১০ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করে। পারিবারিক জীবনে তিনি সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের সহধর্মিণী।
তার লেখা উপন্যাসগুলোর মধ্যে রয়েছে ‘তৃষিতা’, ‘সোনার হরিণ’, ‘সেই প্রেম সেই সময়’, ‘বাজিকর’, ‘জলনুড়ি’, ‘তারাবাজি’, ‘হাতছানি’, ‘উদয় মিনাকে চায়’, ‘অস্থিরতার কাল’, ‘ভালোবাসার সময়’, ‘ভালোবাসার লাল পিঁপড়ে’, ‘নরক ও ফুলের কাহিনি’, ‘বাড়ি ও বনিতা’, ‘গা শিরশির’, ‘কার্নিশে ঝুলন্ত গোলাপ’, ‘সেই ভাষণটি শোনার পর’সহ আরও বেশকিছু।
অন্যদিকে, ১৯৯১ সালের ২৫ মে বরিশালের গৌরনদী উপজেলায় মৌরি মরিয়ম জন্মগ্রহণ করেন। মৌরি মরিয়মের প্রথম উপন্যাস ‘প্রেমাতাল’ ২০১৮ সালের বইমেলায় প্রকাশিত হয়। ঠিক এর পরের বছর ২০১৯ সালের বইমেলায় বের হয় তার দ্বিতীয় উপন্যাস ‘অভিমানিনী’। ‘তোমায় হৃদমাঝারে রাখব’ তার প্রকাশিত তৃতীয় উপন্যাস। এ ছাড়ার মৌরি লিখেছেন ‘সুখী বিবাহিত ব্যাচেলর’, ‘মহাযাত্রা’, ‘ফানুস’, ‘হাওয়াই মিঠাই’, ‘দেয়াল ভাঙার গান’, ‘শিকদার সাহেবের দিনলিপি’সহ বেশ কয়েকটি উপন্যাস।
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬




