ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ৮:২৯:৫৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ খেলাধুলা মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

আন্তর্জাতিক নারী দিবস আজ

আপডেট: ০৪:৪০ এএম, ৮ মার্চ ২০১৫ রবিবার

womenস্টাফ করেসপন্ডেন্ট, উইমেননউজ২৪.কম,

ঢাকা : আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেত্রী বেগম রওশন এরশাদ পৃথক বাণী দিয়েছেন। বানী দিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান-কি-মুন।এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘নারীর ক্ষমতায়ন : মানবতার উন্নয়ন’। এই দিনটির শুরু ১৮৫৭ সালের ৮ মার্চ । সে সময়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি সুঁচ কারখানার নারী শ্রমিকেরা দৈনিক শ্রম ১২ ঘণ্টা থেকে কমিয়ে আট ঘণ্টায় আনা, ন্যায্য মজুরি এবং কর্মক্ষেত্রে সুস্থ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার দাবিতে সোচ্চার হয়েছিলেন। আন্দোলন করার অপরাধে গ্রেফতার হন বহু নারী। কারাগারে নির্যাতিত হন অনেকেই। তিন বছর পরে ১৮৬০ সালের একই দিনে গঠন করা হয় ‘নারী শ্রমিক ইউনিয়ন’। ১৯০৮ সালে পোশাক ও বস্ত্রশিল্পের কারখানার প্রায় দেড় হাজার নারী শ্রমিক একই দাবিতে আন্দোলন করেন। অবশেষে আদায় করে নেন দৈনিক আট ঘণ্টা কাজ করার অধিকার। ১৯১০ সালের এই দিনে ডেনমাকের্র কোপেনহেগেনে অনুষ্ঠিত আন্তর্জাতিক সমাজতান্ত্রিক সম্মেলনে জার্মানির নেত্রী ক্লারা জেটকিন ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ঘোষণা করেন। এর পর থেকেই সারা বিশ্বে দিবসটি আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালিত হয়ে আসছে। জাতিসংঘ ১৯৭৫ সালে আন্তর্জাতিক নারীবর্ষে ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করা শুরু করে। এর দু বছর পর ১৯৭৭ সালে জাতিসংঘ দিনটিকে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি দেয়। বাংলাদেশে আজ নানা আয়োজনে পালন করা হচ্ছে দিবসটি। মহিলা পরিষদ বিকেলে আলোচনা সভার আয়োজন করবে। নাগরিক উদ্যোগ এর পক্ষ থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে সকালে মানববন্ধন ও সমাবেশ, গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের উদ্যোগে সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে কালো পতাকা মানববন্ধন,বিকশিত বাংলাদেশের উদ্যোগে বিকেলে আলোচনা সভা,বাংলাদেশ নারী প্রগতি সংঘের উদ্যোগে খিলাগাঁও থানার ১ নং ওয়ার্ড জোড়পুকুর মাঠে সকালে সমাবেশ, শোভাযাত্রা ও মেলা, গার্মেন্টস টেক্সটাইল শ্রমিক ফেডারেশনের উদ্যোগে সকালে মানববন্ধন, গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্কের উদ্যোগে সকাল সাড়ে নয় টায় জাতীয় প্রেসক্লাবের সামনে গৃহশ্রমিক সমাবেশ ও আলোচনা সভা, জাতীয় গণতান্ত্রিক লীগের উদ্যোগে সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন, আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের পক্ষ থেকে দিনের প্রথম প্রহরে ‘আঁধার ভাঙার শপথ’ উদযাপন, নারী পক্ষের উদ্যোগে বিকালে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ঘোষণা পাঠ, নাটক মঞ্চায়ন ও সাংস্কৃতিক অনুষ্ঠান, জাতীয় মহিলাধারা সকালে তোপখানা রোডে সংগঠনটির কার্যালয়ে ‘নারীদের অধিকার রক্ষার রাজনীতি’ শীর্ষক আলোচনা সভা, বিপ্লবী নারী সংহতি’র উদ্যোগে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ ও মশাল মিছিল। দিবসটি উপলক্ষে সংবাদপত্র বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে। সরকারি টেলিভিশন ও বেতার এবং বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো বিশেষ অনুষ্ঠানের প্রয়োজন করেছে। অনলাইন পত্রিকাগুলো নারী সংক্রান্ত বিশেষ সংবাদ প্রকাশ করেছে। ০৮.০৩.২০১৫