ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ৩:০২:৩৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ খেলাধুলা মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

আন্তর্জাতিক নার্স দিবস আজ

আপডেট: ০৩:১৭ পিএম, ১২ মে ২০১৫ মঙ্গলবার

nurs20150511190003_136528স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : আজ আন্তর্জাতিক নার্স দিবস। এবছরে দিবসটির প্রতিপাদ্য ‘নার্স : পরিবর্তনের এক সহায়ক শক্তি ব্যয় সাশ্রয়ী কার্যকর সেবা প্রদানের ক্ষেত্রে’। বিশ্বের অন্যান্য দেশের মতো বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশেও দিবসটি উদযাপন করা হবে। আধুনিক নার্সিং পেশার রূপকার ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন উপলক্ষে প্রতিবছর বিশ্বব্যাপী ১২ মে আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন করা হয়। বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) ১৯৭৪ সাল থেকে বাংলাদেশে দিবসটি পালন করে আসছে। অতীতে ঢাকায় স্বল্প পরিসরে দিবসটি পালিত হলেও বর্তমানে সরকারি-বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান ও বিভিন্ন ইনস্টিটিউশনে দিবসটি উদযাপন করা হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং ঢাকা নার্সিং কলেজের সঙ্গে সমন্বয় করে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) সার্বিক সহযোগিতার ভিত্তিতে যথাযথ মর্যাদার সাথে দিবসটি পালনের উদ্যোগ গ্রহণ করেছে। এ উপলক্ষে সকালে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা এবং সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হবে। এদিকে আন্তর্জাতিক নার্স দিবস উদ্যাপন উপলক্ষে আগামীকাল সকাল ৮টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় একটি র‌্যালির আয়োজন করছে। বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে র‌্যালিটি বের করা হবে। এছাড়াও সকাল ১১টায় শহীদ ডা. মিলন হলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল ইসলাম খান। ১২.০৫.২০১৫