আন্দোলন স্থগিত, তবে হলেই থাকবেন জাবি শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৩১ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২১ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশনা অমান্য করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে অবস্থান করা শিক্ষার্থীরা আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন। তবে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত হলেই থাকবেন বলে জানিয়েছেন তারা।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে পরিবহন চত্বরে আন্দোলন আগামীকাল বুধবার পর্যন্ত স্থগিত করার কথা জানানো হয়।
গতকাল সোমবার দুই দফা চেষ্টা করেও তাদের হলছাড়া করতে পারেনি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও হল প্রশাসন।
নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী নোশিন আদিবা সাংবাদিকদের বলেন, কয়েক দিনের আন্দোলনে আমাদের দাবি ছিল, শিক্ষার্থীদের ওপর যে হামলা হয়েছে তার বিচার ও নিরাপত্তার জন্য হলে থাকতে দিতে হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা করেছে, মামলার প্রক্রিয়ায় সময় লাগবে বলে প্রশাসন আমাদের কাছে সময় চেয়েছে, সে জন্য আন্দোলন স্থগিত করা হয়েছে। তবে নিরাপত্তার স্বার্থে এখনই হল না ছাড়ার ঘোষণা দেন তিনি।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত বছরের ১৭ মার্চ থেকে সরকার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে। সেই সময় থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ও বন্ধ হয়ে যায়। আবাসিক হলগুলো থেকে শিক্ষার্থীরা চলে যান। তবে ক্যাম্পাসের আশপাশের এলাকায় বাসা ভাড়া নিয়ে যেসব শিক্ষার্থী থাকতেন, তাদের অনেকেই সেসব বাসায় অবস্থান করে আসছিলেন। এ অবস্থায় গত শুক্রবার বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী গেরুয়া গ্রামের বাসিন্দাদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে শিক্ষার্থীরা ক্যাম্পাসে জড়ো হয়ে আবাসিক হলের তালা ভেঙে সেখানে অবস্থান করতে শুরু করেন।
গতকাল সোমবার বেলা পৌনে একটার দিকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের ২০-২৫ জন আবাসিক ছাত্রী হলটির তালা ভেঙে আবারও সেখানে ওঠেন। বিকেলে প্রক্টরিয়াল টিম ও হলের প্রাধ্যক্ষ সেখানে গিয়ে ছাত্রীদের হল ছেড়ে যেতে অনুরোধ করলেও তারা ছাড়েননি।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন, আমরা শিক্ষার্থীদের হল ছাড়ার অনুরোধ করছি। তারা হল ছাড়েনি। এ অবস্থায় কী পদক্ষেপ নেয়া হবে সে নিয়ে সভা চলছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের। সভা শেষে সিদ্ধান্ত জানানো হবে।
-জেডসি
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস



