আপনাদের এ নীরবতাই সমস্যা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০২:১৭ পিএম, ২২ ডিসেম্বর ২০১৭ শুক্রবার
এবার বোম ফাটালেন হলিউড অভিনেত্রী রোজ ম্যাকগোয়ান। পরিকল্পনা ছিল, হলিউডে যৌন নিগ্রহের প্রতিবাদে আগামী মাসে গোল্ডেন গ্লোব পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নাকি কালো পোশাক পরবেন মেরিল স্ট্রিপ, এমা স্টোনের মতো অভিনেত্রীরা।
তার আগেই মেরিল ও অন্যদের ‘ভণ্ড’ বলে চাঁছাছোলা আক্রমণ করলেন আর এক অভিনেত্রী রোজ ম্যাকগোয়ান। হলিউড প্রযোজক হার্ভে ওয়েইনস্টেইনের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ তুলে একেবারে প্রথমে যে অভিনেত্রীরা সরব হয়েছিলেন, রোজ তাদের অন্যতম।
গতকাল টুইটারে রোজ লেখেন, ‘মেরিল স্ট্রিপের মতো যে অভিনেত্রীরা এক দিন ওই নোংরা দানবটার সঙ্গে খুশি হয়ে কাজ করেছেন, এখন তারা গোল্ডেন গ্লোবে কালো পোশাক পরে নীরব প্রতিবাদ জানাবেন। আপনাদের এই ‘নীরবতা’টাই হল সমস্যা।’
গোল্ডেন গ্লোব পুরস্কারকে ‘ঝুটো’ বলেছেন রোজ। বলেছেন, ‘আপনারা দমবন্ধ করে পুরস্কারটা নেবেন। তাতে কিছুই পাল্টাবে না। আপনাদের ভণ্ডামিকে আমি ঘেন্না করি। আমার মনে হয়, আপনাদের উচিত ‘মার্কিজা’-র পোশাক পরে যাওয়া।’
প্রসঙ্গত, বহুজাতিক ফ্যাশন সংস্থা ‘মার্কিজা’-র অন্যতম মালিক ওয়েইনস্টেইনের প্রাক্তন স্ত্রী জর্জিয়া রোজ চ্যাপম্যান।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী







