আফগানিস্তান : নারী প্রার্থীর নির্বাচনী সমাবেশে হামলা, মৃত ২২
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১১:৫৬ এএম, ১৫ অক্টোবর ২০১৮ সোমবার
আফগানিস্তানের উত্তরপূর্বাঞ্চলীয় প্রদেশ তাখারের নারী প্রার্থী নাজিফা ইউসেফিবেকের সমর্থকদের নির্বাচনী সমাবেশে বোমা হামলায় মৃতের সংখ্যা বেড়ে অন্তত ২২জনে দাঁড়িয়েছে। আজ রোববার দেশটির কর্মকর্তারা একথা জানান।
২০ অক্টোবরের আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশটিতে আরো সহিংসতার আশঙ্কা করা হচ্ছে।
খবর এএফপি’র।
শনিবার আফগানিস্তানে নির্বাচন সংশ্লিষ্ট হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছে। এদিকে জঙ্গিরা নির্বাচনকে কেন্দ্র করে হামলা বাড়িয়েছে।
প্রাদেশিক সরকারের মুখপাত্র মোহাম্মদ জাওয়াদ হেজরি বলেন, উত্তরপূর্বাঞ্চলীয় প্রদেশ তাখারের নারী প্রার্থী নাজিফা ইউসেফিবেকের সমর্থকদের সমাবেশে একটি বিস্ফোরকভর্তি মোটরসাইকেলের বিস্ফোরণ ঘটানো হয়।
তিনি আরো জানান, এই ঘটনায় ২২ জন নিহত ও ৩৬ জন আহত হয়েছে। এদের অধিকাংশই বেসামরিক লোক।
প্রাদেশিক স্বাস্থ্য পরিচালক হাফিজুল্লাহ্ সাফি জানান, এই ঘটনায় এখন পর্যন্ত ২৩ জন নিহত হয়েছে।
প্রাদেশিক সরকারের মুখপাত্র জাইলানি ফরহাদ বলেন, পশ্চিমাঞ্চলীয় প্রদেশ হিরাতের ইনজিল জেলায় একজন প্রার্থীর নির্বাচনী অফিসে দুজন বন্দুকধারীর হামলায় দুই জন নিহত হয়েছে।
এই হামলায় নয় বছর বয়সী এক ছেলে ও এক নিরাপত্তা রক্ষী নিহত এবং অপর দুই জন আহত হয়েছে।
- প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে
- আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- নগদে চাকরি , থাকছে না বয়সসীমা
- আম খেলে কি ওজন বাড়ে?
- হৃদযন্ত্র ভালো রাখতে বর্ষার ৫ ফল
- কানাডায় গুলিবর্ষণে দুইজন নিহত
- আজও সারা দেশে বৃষ্টির আভাস, ৫ জেলায় ভূমিধসের উচ্চ ঝুঁকি
- পদ্মা নদীতে ধরা পড়ল এক মণ ওজনের কাতলা
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু
- ঢাকার বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার, গ্রেফতার ১
- ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ
- ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, পানিবন্দি হাজার মানুষ
- ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন
- বেলজিয়ামকে বিদায় করে সেমিফাইনালে স্পেন
- আজ সোনালী কাবিনের কবি আল মাহমুদের জন্মদিন
- ১৯ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
- যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১
- বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- ৪৩ দিনেই প্রশান্ত মহাসাগর পাড়ি, বিশ্বরেকর্ড গড়লেন মার্কিন নারী
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- র্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- আম খেলে কি ওজন বাড়ে?











