আফগানিস্তানে এক বছরেও খোলেনি মেয়েদের স্কুল
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩০ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
এক বছর হয়ে গেছে মেয়েদের হাইস্কুল খোলেনি আফগানিস্তানে। ইউনাইটেড মিশন্স ইন আফগানিস্তান বিবৃতি দিয়ে জানিয়েছে, বিশ্বের কোনো দেশে এ রকম হয় না। তালেবান কর্তৃপক্ষ এর কোনো যৌক্তিক ব্যাখ্যা দিতে পারেনি।
জাতিসংঘের দাবি, অবিলম্বে মেয়েদের হাইস্কুল খুলতে হবে। বিবৃতি দিয়ে তারা বলেছে, এক বছর ধরে মেয়েদের হাইস্কুল বন্ধ। তালেবান অনেক প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু তারা তা রাখতে পারেনি। এই ঘটনা খুবই দুঃখের, লজ্জার এবং তা অনায়াসেই এড়ানো যেত।
গতবছর ক্ষমতায় আসার পর তালেবান মেয়েদের মাধ্যমিক স্কুল বন্ধ করে দেয়। তবে গত কয়েক সপ্তাহে চুপচাপ কয়েকটি স্কুল খুলেছিল।
এএফপি জানাচ্ছে, মেয়েদের হিজাব পরে স্কুলে যেতে দেখা যাচ্ছে। যদিও কয়েকটি এলাকায় তালেবান জানিয়ে দিয়েছে, সরকারি নীতির কোনো পরিবর্তন হয়নি।
স্থানীয় মিডিয়ায় মেয়েদের স্কুলে যাওয়ার ফুটেজ আসার পর সেই স্কুলগুলোকে আবার বন্ধ করে দেওয়া হয়েছে। পূর্ব পাকতিয়াতে মেয়েরা এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে, সেই ফুটেজও সামনে এসেছে।
তালেবান মেয়েদের স্কুলে যেতে অনুমতি দেয় কি না, তা জানার জন্য অপেক্ষা করছেন আফগানরা। এর আগের দুই দশকে আফগানিস্তানে মেয়েদের স্কুলে যেতে দেওয়া হতো, তাদের চাকরি করতে দেওয়া হতো।
বেশ কিছু তালেবান নেতা জানিয়েছিলেন, মেয়েদের স্কুলে যেতে না দেয়ার বিষয়টি সাময়িক। কিন্তু এখনো সরকারি নীতিতে কোনো বদল ঘটেনি। তারা স্কুল খোলার কোনো সময়সীমাও দেয়নি।
কট্টরপন্থী তালেবানরা স্কুল খোলার জন্য বেশ কিছু অজুহাত দিয়েছে। তারা বলেছে, স্কুলের পাঠক্রম ঢেলে সাজানোর জন্য তাদের অর্থ চাই।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস রোববার টুইট করে বলেছেন, একটা বছর কেটে গেল। জ্ঞান অর্জনের ও পড়ার সুযোগ নষ্টের এক বছর। এই সময়টা আর ফিরে আসবে না। মেয়েদের স্কুলে যেতে দিতেই হবে। তালেবানদের সেই ব্যবস্থা করা উচিত। সৌজন্যে : ডয়চে ভেলে
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা











