ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ৯:২৮:৩১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয় এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী

আফগানিস্তানে ঠান্ডায় প্রাণ গেল ১৬৬ জনের

আন্তর্জাতিক ডেস্কঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২১ এএম, ২৯ জানুয়ারি ২০২৩ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

প্রচণ্ড ঠান্ডায় আফগানিস্তানের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঠান্ডায় দেশটিতে এখন পর্যন্ত ১৬৬ জনের মৃত্যু হয়েছে।

দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে রোববার (২৯ জানুয়ারি) পাকিস্তানি গণমাধ্যম ডন এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, আফগানিস্তানে চলতি বছরের ১০ জানুয়ারি থেকে তাপমাত্রা মাইনাস ৩৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। ঠান্ডায় গত সপ্তাহে মৃতের সংখ্যা ৮৮ থাকলেও এখন ১৬৬। বহু গবাদিপশুও ঠান্ডায় জমে মারা গেছে। ভয়াবহ তুষারপাতের পাশাপাশি বহু এলাকায় বিদ্যুৎবিচ্ছিন্ন।

এদিকে অতিরিক্ত ঠান্ডার কারণে দেশটির অর্থনীতিতেও প্রভাব পড়েছে। দেশটির অর্ধেকেরও বেশি মানুষ ক্ষুধার্ত এবং ৪০ লাখ শিশু অপুষ্টিতে ভুগছে। ঘর গরম করার জ্বালানিও তারা জোগাড় করতে পারছে না।

উল্লেখ্য, গত ডিসেম্বর থেকে আফগানিস্তানে অন্তত ৬টি বড় বিদেশি সহায়তা সংস্থা তাদের কার্যক্রম স্থগিত করেছে। ফলে দেশটির অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়েছে।

সম্প্রতি জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানের প্রায় দুই-তৃতীয়াংশ মানুষের জরুরি সহায়তা প্রয়োজন।