আফগানিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭
| উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:২৮ এএম, ২০ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
আফগানিস্তানের রাজধানী কাবুলে ভয়াবহ বিস্ফোরণে অন্তত সাতজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ২০ জনেরও বেশি। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) তালেবানের কর্মকর্তাদের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, রাজধানীর শার-ই-নাও এলাকায় বিস্ফোরণ ঘটেছে। এলাকাটি বিদেশিদের বসবাসের জন্য পরিচিত এবং কাবুলের অন্যতম নিরাপদ অঞ্চল বলে বিবেচিত।
তালেবানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মাতিন কানি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘প্রাথমিকভাবে বিস্ফোরণে কয়েকজন নিহত ও আহত হয়েছেন বলে জানা গেছে।’
তিনি বলেছেন, এই বিষয়ে বিস্তারিত তথ্য আরও পরে প্রকাশ করা হবে।
কাবুলে একটি হাসপাতাল পরিচালনার কাজে নিয়োজিত ইতালীয় সংস্থা এনজিও ইমার্জেন্সির এক বিবৃতিতে বলেছে, সোমবার বিকেলে শার-ই-নাও এলাকায় হাসপাতালের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই বিস্ফোরণের পর সেখান থেকে অন্তত ২০ জনকে কাবুলে ইমার্জেন্সি সার্জিক্যাল সেন্টারে নেওয়া হয়েছে। তাদের মধ্যে হাসপাতালে নেওয়ার আগেই সাতজন মারা গেছেন।
২০২১ সালে মার্কিন সৈন্য প্রত্যাহারের পরৃ আফগানিস্তানের ক্ষমতায় আসে দেশটির সশস্ত্রগোষ্ঠী তালেবান। দেশটির এই গোষ্ঠী ক্ষমতায় ফেরার পর থেকে কাবুলসহ আফগানিস্তানের বিভিন্ন স্থানে বিস্ফোরণের ঘটনা তুলনামূলক কমেছে।
তবে দেশটিতে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন গোষ্ঠী সক্রিয় রয়েছে এবং তারা মাঝেমধ্যে হামলা চালাচ্ছে। ২০২৫ সালে আফগানিস্তানে দুটি আত্মঘাতী হামলার ঘটনা ঘটে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০











