ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ১৪:৩৯:১৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা

আফগানিস্তানে মাইন বিস্ফোরণে ১ শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৪৫ পিএম, ২৩ মে ২০২৩ মঙ্গলবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশে বিগত যুদ্ধে ফেলে যাওয়া একটি মাইন বিস্ফোরণে এক শিশু নিহত ও অপর দুইজন আহত হয়েছে। প্রাদেশিক প্রশাসনের মুখপাত্র আহমদ আজিজ মঙ্গলবার এ তথ্য জানান।

আজিজ আরো বলেন, সোমবার সন্ধ্যায় কান্দাহার প্রদেশের খাকরিজ জেলায় একদল শিশু খেলনার মতো একটি যন্ত্র দেখতে পেলে সেটি দিয়ে খেলতে শুরু করলে অকস্মাৎ ডিভাইসটি বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই এক শিশুর মৃত্যু হয় ও অপর দুজন আহত হয়। খবর সিনহুয়ার।

আহত শিশুদের চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এক দিন আগে রোববার পূর্ব গজনি প্রদেশে একই ধরনের বিস্ফোরণে এক শিশুর প্রাণহানি ও অপর এক আহত হয়।

আফগানিস্তান বিশ্বে স্থল মাইনের জন্য সবচেয়ে ঝুকিপূর্ণ দেশগুলোর মধ্যে একটি। বিগত চার দশকের যুদ্ধ এবং গৃহযুদ্ধের কারণে অবিস্ফোরিত মাইন বিস্ফোরণে প্রতি মাসে কয়েক ডজন মানুষ নিহত এবং পঙ্গু হয়।