আবার কার সাথে গোপনে প্রেমের সম্পর্কে জড়ালেন মিথিলা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৮ পিএম, ৭ জুন ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
সাবেক স্বামী তাহসানের সঙ্গে ডিভোর্সের পর একসঙ্গে কাজ করতে গিয়ে ওপার বাংলার চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জীর প্রেমে পড়েছিলেন বাংলাদেশি অভিনেত্রী ও সমাজকর্মী রাফিয়াত রশীদ মিথিলা।
পরবর্তীতে তাকে বিয়েও করেন। দুই বছরের বেশি সময় ধরে সংসারও করছেন। তারই মধ্যে ওপার বাংলারই আরেক নির্মাতার সঙ্গে মিথিলার বিশেষ সম্পর্ক নিয়ে গুঞ্জন চরমে।
ওই চলচ্চিত্র নির্মাতার নাম দেবালয় ভট্টাচার্য। মিথিলা সম্প্রতি দেবালয়ের ‘মন্টু পাইলট ২’ ছবিতে প্রধান একটি চরিত্রে অভিনয় করেছেন। ছবিটি মুক্তি পেয়েছে। ভালো ব্যবসাও করেছে। তারই মাঝে চর্চায় পরিচালক দেবালয়ের সঙ্গে মিথিলার ব্যক্তিগত সম্পর্ক। এ নিয়ে একটি সাক্ষাৎকারে খোলাখুলি কথা বলেছেন ওই পরিচালক।
প্রেমের সম্পর্কের প্রসঙ্গে মিথিলা কিছুই না বললেও কথা বলেছেন নির্মাতা দেবালয়। ভারতীয় সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘সম্পর্ক যার যার ব্যক্তিগত ব্যাপার। এটা নিয়ে অন্যদের মাতামাতি করা উচিত নয়। কারোর সঙ্গে যদি কারও কিছু থাকে, তাহলে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তা নিয়ে চর্চা হবে কেন? আমি তো বুঝতেই পারছি না। আমার আর মিথিলার বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছে “মন্টু পাইলট ২”-এর শুটিং সেটে। আমরা যে ধরনের মানুষ, আমার বা মিথিলার এই সব কথায় কিছু যায় আসে না।’
প্রেমের গুঞ্জনে ঘর ভাঙছে দেবালয়ের—এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি আমার বউ, বাচ্চাকে নিয়ে বেড়াতে এসেছি। ব্যক্তিগত জীবনে আমি খুবই খুশি। বিষয়টা এবার সত্যিই হাস্যকর জায়গায় চলে গেছে।’
নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে কথা হয়েছে জানিয়ে দেবালয় বলেন, ‘আমার সঙ্গে সৃজিতের কথা হয়েছে। সৃজিতও বিষয়টা শুনেছেন। আমরা মজা করে ছবিও তুলেছি।’ তবে বিষয়টি নিয়ে এখনো মুখ খোলেননি সৃজিত বা মিথিলার কেউই।
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম











