ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ৮:০১:০৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭ বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা আজ মহাসপ্তমী পাঁচ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি আজ খোলা থাকবে সব ব্যাংক এক দিনে হাম উপসর্গে আরও ৫ জনের প্রাণহানি

আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:০৪ পিএম, ২৬ জুলাই ২০২৬ রবিবার

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

টানা দুই দফা দাম বাড়ানোর পর দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে সংগঠনটি। ফলে আজ রোববার (২৬ জুলাই) দেশের বাজারে নতুন নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে স্বর্ণ।

বাজুসের ঘোষণা অনুযায়ী, শুক্রবার (২৪ জুলাই) সকাল ১০টা থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন এ মূল্য নির্ধারণ করা হয়।

নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ দেশের বাজারে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। আগের দরের তুলনায় প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমেছে ২২ ক্যারেট স্বর্ণের দাম।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকায়। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের নতুন দাম ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।

.
নতুন নির্ধারিত দরে আজ থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা, ২১ ক্যারেট ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকায় বিক্রি হচ্ছে।

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই নির্ধারিত দাম কার্যকর থাকবে। তবে স্বর্ণালংকারের নকশা ও তৈরির ধরন অনুযায়ী নির্ধারিত মজুরি বা মেকিং চার্জ আলাদাভাবে প্রযোজ্য হবে।

.
সংগঠনটি আরও জানিয়েছে, স্বর্ণ ও রৌপ্য অলংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে বিক্রয়মূল্যের বাইরে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। ফলে অলংকার কেনার সময় স্বর্ণের নির্ধারিত মূল্য, প্রযোজ্য মজুরি ও অন্যান্য অনুমোদিত খরচ সম্পর্কে ক্রেতাদের পরিষ্কারভাবে জানাতে হবে।

দেশের বাজারে চলতি বছর এখন পর্যন্ত মোট ৯৪ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৪৫ দফায় দাম বাড়ানো হয়েছে, ৪৮ দফায় কমানো হয়েছে এবং এক দফায় ভ্যাট সমন্বয় করা হয়েছে। আন্তর্জাতিক বাজারের ওঠানামা, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম এবং সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এসব মূল্য সমন্বয় করা হয়েছে।

অন্যদিকে, ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। ওই বছর ৬৪ দফায় স্বর্ণের দাম বাড়ানো হলেও কমানো হয়েছিল ২৯ দফায়।