আবারও জিতের নায়িকা মিম
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৯ পিএম, ১৫ ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিম। পর পর দুটি সিনেমা হিট হওয়ায় তার কদর এখন আকাশচুম্বী। এবার জানা গেল নতুন খবর। পশ্চিমবঙ্গের একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন মিম।
বাংলাদেশের নামকরা নির্মাতা সঞ্জয় সমাদ্দারের পরিচালনায় ‘মানুষ’ সিনেমায় টালিউডে আবারও এন্ট্রি নিচ্ছেন এ নায়িকা। আর সিনেমাটিতে সহশিল্পী হিসেবে মিমের সঙ্গে অভিনয় করবেন ওপার বাংলার সুপারস্টার জিৎ।
জানা গেছে, ‘মানুষ’ সিনেমায় পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করবেন মিম। এ তথ্যটি তিনিই সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন। সিনেমায় তার চরিত্রের নাম থাকবে ‘মন্দিরা’।
মিম সংবাদমাধ্যমকে জানান, ‘ছবিটির ব্যাপারে প্রযোজক গোপাল মাদনানি ফোন করেছিলেন। পরে নির্মাতা সঞ্জয় সমাদ্দার সিনেমার গল্প শোনান। গল্প পছন্দ হওয়ায় আমি রাজি হয়েছি। সঞ্জয়দার সঙ্গে আমার আগে কাজ করার অভিজ্ঞতা রয়েছে’।
এর আগেও মিম কলকাতার সিনেমায় অভিনয় করেছিলেন। পরিচালক রাজা চন্দ্রের পরিচালনায় সিনেমাটির নাম ছিল ‘সুলতান-দ্য সেভিয়ার’। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছিল সুরিন্দর ফিল্মস এবং জিতের প্রযোজনা সংস্থা জিৎ ফিল্ম ওয়ার্কস প্রাইভেট লিমিটেড।
‘মানুষ’ সিনেমাটিও প্রযোজনা করবে জিতের প্রযোজনা প্রতিষ্ঠান জিৎ ফিল্ম ওয়ার্কস প্রাইভেট লিমিটেড। এতে জিৎ ছাড়াও অভিনয় করবেন জিতু কমল। বৃহস্পতিবার সকালে কলকাতায় ছবিটির দৃশ্যধারণের কাজ শুরু হবে।
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি