আবারও তাপপ্রবাহের আশঙ্কা করছে আবহাওয়াবিদরা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৪ পিএম, ৭ মে ২০২৪ মঙ্গলবার
সংগৃহীত ছবি
তাপপ্রবাহের পর বিচ্ছিন্নভাবে সারা দেশে ঝরছে বৃষ্টি। এতে মানুষ ও প্রাণীকুলে ফিরেছে স্বস্তি। আবহাওয়াবিদরা বলছেন, আগামী এক সপ্তাহ সারা দেশে এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে। পাশাপাশি বজ্রঝড় ও শিলাবৃষ্টিও হতে পারে।
ফলে এ সময় তাপমাত্রা সহনীয় পর্যায়ে থাকবে। তবে এ মাসের দ্বিতীয়ার্ধে অর্থাৎ ১৫ মে’র পর আরেকটি তাপপ্রবাহ আসতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন যুগান্তরকে বলেন, রোববার পর্যন্ত মৃদু থেকে মাঝারি যে তাপপ্রবাহ ছিল সেটি ইতোমধ্যে অনেকটাই হ্রাস পেয়েছে। সোমবার শুধু গোলাপগঞ্জ, চুয়াডাঙ্গা ও যশোরে তাপপ্রবাহ ছিল। আশা করা হচ্ছে, আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা আরও হ্রাস পাবে।
তিনি বলেন, আগামী এক সপ্তাহ দেশব্যাপী বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সাধারণত বর্ষাকালে প্রচুর বৃষ্টি হয়। তবে বর্তমানে বৃষ্টি বেশি সময় ধরে স্থায়ী হয় না- আধা ঘণ্টা থেকে কয়েক ঘণ্টা। দিনে বৃষ্টির পর আবার রোদ ওঠে। তার পরও আগামী এক সপ্তাহ সারা দেশে তাপমাত্রা মোটামুটি স্বাভাবিক থাকবে। আবহাওয়া মোটামুটি আরামদায়ক থাকবে। মাঝে মাঝে বৃষ্টি হবে। মাঝে মাঝে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি তাপমাত্রা থাকবে। তবে সেটি অসহনীয় পর্যায়ে যাবে না।
এই আবহাওয়াবিদ আরও বলেন, তবে এই মাসের দ্বিতীয়ার্ধে তাপপ্রবাহ আবার ফিরে আসার আশঙ্কা রয়েছে। আমরা মাসিক যে ফোরকাস্ট দিয়েছি সেখানে চলতি মাসে তিন থেকে চারটি মৃদু থেকে মাঝারি ধরনের এবং এক থেকে দুটি তীব্র তাপপ্রবাহের কথা বলা হয়েছে।
জানা গেছে, আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী ও রংপুর বিভাগের দু’এক জায়গায় বজ্রঝড়সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অনেকাংশে বজ্রঝড়সহ বৃষ্টি ও শিলাবৃষ্টি হতে পারে।
এদিকে সোমবার বিকাল ৩টা থেকে ৬টা পর্যন্ত ফেনীতে ১০৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এটি এই সময়ে সর্বোচ্চ। সীতাকুণ্ডে হয়েছে ৪৫ মিলিমিটার, এটি দ্বিতীয় সর্বোচ্চ।
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, আন্দোলনে সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস