ঢাকা, শনিবার ১২, সেপ্টেম্বর ২০২৬ ১০:০৯:০৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গু কেড়ে নিল আরও ২ প্রাণ, হাসপাতালে ৭৯০ জন হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর প্রাণহানী রুশ ড্রোন হামলা, ইউক্রেনে নিহত ৫, শিশুসহ আহত ৬৭ কর্মী ভিসায় যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম মাত্র ২২ বছরেই থামল ‘মিস অস্ট্রিয়া’র জীবন নারী এশিয়া কাপ টি-২০: বাংলাদেশের মিশন শেষ শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম আর নেই

আবারও নিলামে ডায়ানার সেই ঐতিহাসিক ‘রিভেঞ্জ ড্রেস’

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৫৩ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২৬ শুক্রবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

রাজকুমারী ডায়ানার বহুল আলোচিত ‘রিভেঞ্জ ড্রেস’ আবারও নিলামে উঠতে যাচ্ছে। ফ্যাশন ও পপ সংস্কৃতির ইতিহাসে বিশেষ জায়গা করে নেওয়া এই পোশাকটি আগামী ৯ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আয়োজিত বিশেষ নিলামে তুলবে আন্তর্জাতিক নিলাম প্রতিষ্ঠান সোদেবিস। গ্রিক ডিজাইনার ক্রিস্টিনা স্ট্যাম্বোলিয়ানের নকশা করা কাঁধখোলা কালো রেশমের পোশাকটির দাম প্রায় ৩ লাখ মার্কিন ডলার পর্যন্ত উঠতে পারে বলে ধারণা করছেন ফ্যাশন বিশেষজ্ঞরা।

১৯৯৪ সালের ২০ নভেম্বর পোশাকটি পরে আলোচনার কেন্দ্রে এসেছিলেন ডায়ানা। ওই সময় ব্রিটিশ রাজপরিবারে চলছিল তীব্র বিতর্ক। সেদিন তৎকালীন যুবরাজ এবং বর্তমান রাজা তৃতীয় চার্লস এক টেলিভিশন সাক্ষাৎকারে ডায়ানার সঙ্গে দাম্পত্য সম্পর্কে থাকা অবস্থায় কামিলা পার্কার বোলসের সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করেন।

এর কয়েক ঘণ্টা পর লন্ডনের সার্পেনটাইন গ্যালারিতে আয়োজিত ভ্যানিটি ফেয়ারের একটি দাতব্য অনুষ্ঠানে উপস্থিত হন ডায়ানা। রাজপরিবারের প্রচলিত রীতিনীতির তোয়াক্কা না করে তিনি পরেছিলেন আকর্ষণীয় কালো পোশাক। সঙ্গে ছিল রাজকীয় অলংকার ও কালো হিল। আত্মবিশ্বাসী ভঙ্গিতে অনুষ্ঠানে তার উপস্থিতি দ্রুত আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচনার বিষয় হয়ে ওঠে।

পরদিন ফ্যাশন ও বিনোদনভিত্তিক বিভিন্ন সংবাদমাধ্যম পোশাকটিকে ‘রিভেঞ্জ ড্রেস’ নামে অভিহিত করে। পরবর্তী সময়ে এটি প্রতিকূল পরিস্থিতিতে আত্মমর্যাদা ও আত্মবিশ্বাস প্রকাশের প্রতীক হিসেবে পরিচিতি পায়। সোদেবিসের ফ্যাশন বিভাগের কর্মকর্তারাও মনে করেন, পোশাকটির ঐতিহাসিক গুরুত্ব এবং ডায়ানার জীবনের সঙ্গে এর গভীর সম্পর্কই এটিকে এতটা মূল্যবান করে তুলেছে।

এর আগে ১৯৯৭ সালে ক্যান্সার ও এইডস আক্রান্তদের সহায়তার জন্য তহবিল সংগ্রহে ডায়ানা তার ৭৯টি বিলাসবহুল পোশাক নিলামে তুলেছিলেন। সেই সময়ই ‘রিভেঞ্জ ড্রেস’ সর্বশেষ নিলামে উঠেছিল। ডায়ানার মৃত্যুর প্রায় দুই মাস আগে হওয়া সেই নিলামের পর দীর্ঘ সময় সাধারণ মানুষের আড়ালে ছিল পোশাকটি। প্রায় তিন দশক পর আবারও আন্তর্জাতিক নিলামে ফিরছে আলোচিত পোশাকটি।

 

এই বিভাগের জনপ্রিয়