ঢাকা, মঙ্গলবার ০৯, জুন ২০২৬ ১৪:৪৩:৩৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার

আবারও বাড়লো শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৩৪ পিএম, ১৫ জানুয়ারি ২০২১ শুক্রবার

আবারও বাড়লো শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি

আবারও বাড়লো শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি

করোনা পরিস্থিতির কারণে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে আরেক দফা বাড়লো সাধারণ ছুটি। আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত এবারের ছুটি বাড়ানো হয়েছে। তবে কওমি মাদ্রাসাগুলো এই ছুটির আওতায় থাকবে না।

আজ শুক্রবার শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

এম এ খায়ের বলেন, ‘পরিস্থিতি বিবেচনায় চলমান ছুটি আবার বাড়ানো হয়েছে। আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে কওমি মাদ্রাসা এ ছুটির আওতামুক্ত থাকবে।’

বাংলাদেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এর আগে করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি কয়েক ধাপে বাড়িয়ে আগামীকাল শনিবার পর্যন্ত করা হয়েছিল।

গত ১৮ ডিসেম্বর বিশ্বব্যাপী করোনা মহামারির কথা বিবেচনায় নিয়ে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি ১৬ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়।  আর আজ শুক্রবার সেটি আরও এক দফা বাড়িয়ে ৩০ জানুয়ারি পর্যন্ত করা হলো।