ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ২২:৪৬:৩১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

আবারও ভারোত্তোলনে সোনা জয় মাবিয়ার

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:১৮ পিএম, ৭ ডিসেম্বর ২০১৯ শনিবার

আবারও ভারোত্তোলনে সোনা জয় মাবিয়ার

আবারও ভারোত্তোলনে সোনা জয় মাবিয়ার

এবারও দেশের মুখকে উজ্জ্বল করেছেন ভারোত্তোলনের স্বর্ণকন্যা মাবিয়া আক্তার সীমান্ত। নেপালের কাঠমান্ডুতে চলমান দক্ষিণ এশিয়ান গেমসে ভারোত্তোলনে মেয়েদের ৭৬ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ জিতেছেন মাবিয়া।

এবারও দক্ষিণ এশিয়ার সেরা নারী ভারোত্তোলকের খেতাব জিতে নিলেন তিনি।

গত এসএ গেমসেও বাংলাদেশের জন্য সোনা উপহার এনেছিলেন মাবিয়া আক্তার। এবারও তিনি সোনা জিতবেন বলে আশা প্রকাশ করেছিলেন কোচ। কোচ ও দেশবাসীর সে আশাকে বাস্তবে রূপ দিলেন মাবিয়া।

তিনদিন পর এসএ গেমসে স্বর্ণের দেখা পেল বাংলাদেশ। মাবিয়ার স্বর্ণসহ এ নিয়ে এখন পর্যন্ত পাঁচটি স্বর্ণপদক পেল বাংলাদেশ।

২০১৬ সালের এসএ গেমসে প্রথম মেয়েদের ভারোত্তোলন সংযুক্ত করা হয়। আর প্রথমবার অংশ নিয়েই সোনা জিতে বাজিমাত করে বাংলাদেশের মাবিয়া।

একই বছরের অক্টোবরে ভারতের পুনেতে অনুষ্ঠিত কমনওয়েলথ ভারোত্তোলনে স্বর্ণপদক জিতেছিলেন মাবিয়া।