ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ২:৩৪:১৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

আবারো দাম বেড়েছে এলপিজি গ্যাসের

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১২ এএম, ৭ সেপ্টেম্বর ২০২২ বুধবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

দেশে আবারো দাম বেড়েছে এলপিজি গ্যাসের। খুচরা পর্যায়ে ১৬ টাকা বাড়িয়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। 

আজ বুধবার সকাল ১০টায় এক সংবাদ সম্মেলনে এলপিজির নতুন এ দাম ঘোষণা করে বিইআরসি। নতুন দাম আজ দুপুর ২টা থেকে কার্যকর হবে।

এখন থেকে ১২ কেজির সিলিন্ডারের এলপিজি গ্যাস কিনতে খরচ হবে ১ হাজার ২৩৫ টাকা। এর আগে ১২ কেজির সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ২১৯ টাকা।

এর আগে গত ৪ সেপ্টেম্বর গ্যামের দাম বাড়ানো হবে না বলে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বিইআরসি। 

এরপর গত ২ আগস্ট আন্তর্জাতিক বাজারে দাম কমায় এলপিজির ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৫ টাকা কমিয়ে ১ হাজার ২১৯ টাকা নির্ধারণ করা হয়।