আব্দুল কুদ্দুসের মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৮ পিএম, ৩০ আগস্ট ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি ও নাটোর-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. আব্দুল কুদ্দুসের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আহমেদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (৩০ আগস্ট) সকালে গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী গভীর শোক প্রকাশ করেন।
এছাড়াও অধ্যাপক মো. আব্দুল কুদ্দুসের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আহমেদ শোকবার্তায় মরহুম অধ্যাপক মো. আব্দুল কুদ্দুসের রুহের মাগফিরাত কামনা করেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
প্রধানমন্ত্রী এক পৃথক বার্তায় অধ্যাপক মো. আব্দুল কুদ্দুসের আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এর আগে, আজ বুধবার সকাল ৭টা ২২ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। আবদুল কুদ্দুসের মেয়ে কোহেলি কুদ্দুস মুক্তি মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান জানিয়েছেন, আজ বিকেল সাড়ে ৪টায় নাটোরের শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে, সন্ধ্যা সাড়ে ৬টায় বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ও রাত সাড়ে ৮টায় গুরুদাসপুরের নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে আব্দুল কুদ্দুসের মরদেহ দাফন করা হবে।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস ১৯৯১, ১৯৯৬, ২০০৮, ২০১৪ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। সর্ব শেষ ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৪ আসনে পঞ্চমবারের মত এমপি হন অধ্যাপক আব্দুল কুদ্দুস।
- লাঞ্চ, সুস্থ থাকার ছোট কিন্তু কার্যকর টিপস
- ভেনেজুয়েলায় নির্বাচন এ বছর হতে পারে: মাচাদো
- দেশে পৌঁছেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট
- শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য
- হজযাত্রীদের ভিসা ইস্যুর তারিখ জানাল সৌদি আরব
- পে-স্কেল বাস্তবায়নের দাবি, সরকারি কর্মচারীরা যমুনার দিকে
- সিকিমে দফায় দফায় ভূমিকম্প, বাংলাদেশেও অনুভূত
- নিজের বিয়ে নিয়ে যা বললেন সাফা কবির
- কলা খাওয়ার ফলাফল: ক্ষুদ্র ফসল, বিশাল উপকারিতা
- নির্বাচন পর্যবেক্ষণ: স্বচ্ছতার প্রতিশ্রুতি না আনুষ্ঠানিকতার ফাঁদ
- একজনের সংস্থা ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার পর্যবেক্ষক
- চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের দামে স্বস্তি নেই
- স্বর্ণ-রুপার দাম পতন, স্বর্ণে ভরিতে কমলো ৭৬৪০ টাকা
- সন্ধ্যা পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
- আজ শুক্রবার ঢাকার যেসব মার্কেট বন্ধ
- আজ থেকে দুই দিন নারায়ণগঞ্জ–মুন্সিগঞ্জে গ্যাসের তীব্র স্বল্পচাপ
- ঢাকার আবহাওয়া আজ আংশিক মেঘলা থাকবে
- বিশ্বকাপ ফুটবলের টিকেট মিলল কি না জানা যাবে আজ
- একজনের সংস্থা ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার পর্যবেক্ষক
- ২০ ফেব্রুয়ারি শুরু অমর একুশে বইমেলা, চলবে ২৫ দিন
- রমজান মাসের অফিস সময় নির্ধারণ
- রাস্তায় ময়লার পাহাড়, কোথায় বর্জ্য ব্যবস্থাপনা?
- চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের দামে স্বস্তি নেই
- ১৯ বিষয়ে অগ্রাধিকার দিয়ে ইশতেহার ঘোষণা শামা ওবায়েদের
- সন্ধ্যা পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
- ববিতাসহ দশ বিশিষ্ট ব্যক্তি পাচ্ছেন একুশে পদক
- তারেক রহমানের উদ্দেশে বিদিশার খোলা চিঠি
- ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণার হিসাব দিতে হবে নির্বাচন কমিশনে
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান দ্বিতীয়
- আজকের বাজারের সোনার দাম জেনে নিন











