ঢাকা, শুক্রবার ২৭, মার্চ ২০২৬ ৫:০৯:০২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৩ বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি মহান স্বাধীনতা দিবস আজ

আম কুড়াতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল দুই বোনের

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৩ পিএম, ৮ জুন ২০২১ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দিনাজপুরের হিলিতে বৃষ্টিতে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে মহসিনা (১১) ও মোব্বাসেরা (৯) নামে দুই বোনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

দিনাজপুরের হাকিমপুর উপজেলার এক নম্বর খট্টামাধবপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য লোহা চড়া গ্রামের মফিজ উদ্দিনের বাড়ির পাশে সোমবার বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মহসিনা ও মোব্বাসেরা তারই মেয়ে।

স্থানীয়রা জানায়, বিকালে ঝড় বৃষ্টি হচ্ছিল। এ সময় মহসিনা (১২) ও তার ছোট বোন মোব্বাসেরা (৯) দুজনে মিলে বাড়ির বাইরে আম কুড়াতে বের হয়। এ সময় বজ্রপাতে দুজনেরই মৃত্যু হয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে হাকিমপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকালে দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরীক্ষা করে তাদের মৃত বলে ঘোষণা করেছি।

-জেডসি