আমদানির পরও কাঁচামরিচের দাম লাগামহীন, কেজি ৭০০ টাকা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪৪ পিএম, ২৯ জুন ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
আমদানির পরও কাঁচামরিচের দাম লাগামহীন। ঝালকাঠিতে হু হু করে বাড়ছে কাঁচা মরিচের দাম। প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৭০০ টাকা। বৃহস্পতিবার (২৯ জুন) ঝালকাঠি শহরের কাঁচা বাজারগুলো ঘুরে এ চিত্র দেখা যায়।
বেশ কিছুদিন ধরেই লাগামহীন দেশের কাঁচা মরিচের বাজার। এতে বাজার নিয়ন্ত্রণে গত ২৫ জুন সরকার কাঁচামরিচ আমদানির অনুমতি দেয়। তবুও কমছে না মরিচের দাম। ঝালকাঠিতে কাঁচামরিচ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭০০ টাকায়। যা ক্রয়সীমার একেবারেই বাইরে বলে দাবি ক্রেতাদের। তারা বলেন, ঈদকে ঘিরে সিন্ডিকেটের দৌরাত্ম্যে এই অবস্থা।
ঈদের দিন কাঁচা বাজার করতে আসা রাসেল খান নামে ক্রেতা বলেন, গত দুইদিন আগেও তিনশ টাকায় এক কেজি কাঁচামরিচ কিনেছি। আজ না কিনেই বাসায় ফিরতে হবে। ছালমা বেগম নামে নারী ক্রেতা বলেন, ‘ঈদকে ঘিরে স্থানীয় সিন্ডিকেটের কারণে এ অবস্থা। ৭০০ টাকা মরিচের কেজি এটা কোনোভাবেই মেনে নেয়া যায় না।’
আর এমন আকাশ ছোঁয়া দামের ব্যাপারে বিক্রেতারা বলছেন, ঈদের বাজারে পাইকারিতে দাম বাড়ায়; এর প্রভাব পড়েছে খুচরা বাজারেও। এ বিষয়ে ঝালকাঠি বড় বাজার কমিটির সহসভাপতি মো. কবির হাওলাদার বলেন, ঈদের কারণেই পাইকারি বাজার চড়া। ৭০০ টাকায় বিক্রি করেও খুব বেশি লাভ থাকবে না।
তিনি আরও বলেন, ‘বরিশাল থেকে সকালে প্রতি কেজি কাঁচা মরিচ সাড়ে ৫০০ টাকা পাইকারি কিনতে হয়েছে। মাত্র ২০ কেজি মরিচ আনতে পেরেছি। তার ওপর পরিবহন খরচসহ অন্যান্য খরচ রয়েছে। তবে ঈদের পর এমন দাম আর থাকবে না। ঈদের একদিন আগেও ঝালকাঠির খুচরা বাজারে ৩০০ থেকে ৪০০ টাকা দামে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হয়েছে।
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: ২৮ মার্চের টিকিট বিক্রি শুরু
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের