আমাদের আটকে রাখা হয়েছে: তিশা
বিনোদন ডেস্কঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১৫ পিএম, ২ ফেব্রুয়ারি ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
প্রায় চার বছর সেন্সর বোর্ডে আটকে থাকার পর চলতি বছরের ২১ জানুয়ারি শুনানি শেষে মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’ সিনেমাটি মুক্তির অনুমতি দেন আপিল বোর্ডের সদস্যরা। শর্ত সাপেক্ষে সিনেমাটি মুক্তির অনুমতি মিললেও এখন পর্যন্ত সেন্সর ছাড়পত্র হাতে পাননি নির্মাতা।
এদিকে ফারুকী যে ঘটনার অনুপ্রেরণায় ‘শনিবার বিকেল’ বানিয়েছেন, ঠিক সেই ঘটনারই চিত্রায়ণ করেছেন একজন বিদেশি চলচ্চিত্রকার। আর একদিন পরই (৩ ফেব্রুয়ারি) ‘ফারাজ’ নামের সেই সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। অথচ ‘শনিবার বিকেল’ এখনও দেশের মানুষকে দেখাতে পারছেন না ফারুকী।
তিনি বরাবরই দাবি করে এসেছেন, ‘ফারাজ’ মুক্তির আগেই ‘শনিবার বিকেল’ মুক্তি দিতে হবে। সবশেষ সেন্সর বোর্ডের দৃষ্টি আকর্ষণ করে ফারুকী বলেন, ‘দেরি না করে চিঠিটা তাড়াতাড়ি পাঠান। আমরা বাংলাদেশকে আর বিব্রতকর অবস্থায় না ফেলি। ওদিকে ফারাজ রিলিজ হচ্ছে ফেব্রুয়ারির ৩ তারিখ। বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে শনিবার বিকেল মুক্তির দিকে। ফারাজের সঙ্গে একই দিন বা এক ঘণ্টা আগে হলেও। সুতরাং এটা দ্রুত সমাধান করেন। আমরা হাসিমুখে সিনেমাটা রিলিজ করি।
বিষয়টি নিয়ে সঙ্গে আলাপকালে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা বলেন, ‘আরও ১০ দিন আগে আপিল বোর্ড থেকে আমাদের শনিবার বিকেল ছেড়ে দেওয়া হয়েছে। তার ওপর ভিত্তি করেই আমরা প্রস্তুতি নিয়েছি। তবে সেন্সর সার্টিফিকেট পাইনি। সেন্সর সার্টিফিকেট পেলে সঙ্গে সঙ্গেই আমরা সিনেমাটি মুক্তি দেব, এমন প্রস্তুতিই নিয়ে আছি।’
তিনি যোগ করেন, ‘আপনাদের মাধ্যমে সেন্সর বোর্ডকে বলতে চাই, প্লিজ আমাদের সেন্সর সার্টিফিকেটটা তাড়াতাড়ি দিয়ে দেওয়া উচিত। কারণ, দেশের বাইরে আমাদের ভাবমূর্তিটা খুব একটা ভালো জায়গায় যাচ্ছে না। সবাই সমালোচনা করছে, খারাপই লাগছে। আমাদের দেশের কনটেন্ট নিয়ে বিদেশের একটি সিনেমা মুক্তি পেয়ে যাচ্ছে! আমরা কিছু করতে পারছি না। আমাদের আটকে রাখা হয়েছে, এটা দৃষ্টিকটু। সেন্সর বোর্ড, প্লিজ আমাদের সিনেমাটি ছেড়ে দেন। আমরা যাতে এটা দেশবাসীকে দেখাতে পারি।’
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা











