আমাদের নয়, ফারাক্কা ব্যারেজ সমস্যা দিল্লির বিষয় : মমতা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৯ এএম, ৬ মে ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
ফারাক্কা ব্যারেজ সমস্যা দিল্লির বিষয়, পশ্চিমবঙ্গের নয় বলে দাবি করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার মুর্শিদাবাদ জেলার সামসেরগঞ্জে গঙ্গা ভাঙনের সমস্যা সরেজমিনে পরিদর্শন করার পরে এক অনুষ্ঠানে বক্তব্যের সময় ওই মন্তব্য করেন তিনি।
মমতা বলেন, ‘ফারাক্কার সমস্যাটা ফারাক্কার ব্যারেজ থেকে অনেক দিন ধরেই আছে। আমরা ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষের সাথে এবং কেন্দ্রীয় সরকারের সাথে, এটা কেন্দ্রীয় সরকারের বিষয়, দিল্লির বিষয় এটা। আমাদের নয়। তা সত্ত্বেও আমরা অনেকবার কথা বলেছি। কিন্তু ওরা আমাদের কোনও সাহায্য তো করেইনি, উপরন্তু ইন্দো-ফারাক্কা বাংলাদেশ যখন জল চুক্তি হয়, সাতশো কোটি টাকা রাজ্যের পাওয়ার কথা ছিল, এলাকাবাসীর উন্নয়নের জন্য। সেই সাতশো কোটি টাকার এক পয়সাও আজ পর্যন্ত আমাদের দেওয়া হয়নি। হয়তো ২০ বছরের বেশি হয়ে গেছে। দেবগৌড়া যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন জল চুক্তি হয়েছিল।’
গঙ্গা ভাঙন, বন্যা নিয়ন্ত্রণ কেন্দ্রীয় সরকারের প্রকল্প উল্লেখ করে মমতা বলেন, ওরা যতটা রাজনীতি নিয়ে মাথা ঘামায়, দাঙ্গা নিয়ে, প্ররোচনা নিয়ে, কুৎসা নিয়ে, অত্যাচার নিয়ে মাথা ঘামায়, মিথ্যে কুৎসা রটায়, সেই মাথা ঘামানোটা যদি সঠিক কাজে ব্যবহার করত তাহলে কিন্তু এই প্রকৃতি রূপসী বাংলা রূপে আরও রূপান্বিত হতে পারত। যেটা তারা দীর্ঘদিন করেনি। মমতা আজ একশো দিনের কাজ প্রকল্পের টাকা, আবাস যোজনার টাকা, সড়ক নির্মাণের টাকা কেন্দ্রীয় সরকার বাংলাকে দিচ্ছে না বলে সমালোচনা করেন।
গঙ্গা ভাঙন প্রতিরোধে ১০০ কোটি টাকা বরাদ্দ করার কথাও জানান মমতা।
তিনি বলেন, ‘পর্যটনে মুর্শিদাবাদ জেলা ঢেলে সাজানো হচ্ছে। সমস্যা গঙ্গা ভাঙন। আমি নীতি আয়োগকেও বলেছি। আমি মুখ্যসচিবকেও বলব, ফারাক্কা ব্যারেজ ড্রেজিং করে না। পলি পড়ে যায় একদিকে, আরেকদিকে পানি। দূরে দূরে বাড়ি করবেন। আমি এলাকার মানুষজনকে বলব, নদী থেকে বাড়ি দূরে তৈরি করুন। কমপক্ষে পাঁচ কিলোমিটার দূরে। একটু দূরে তৈরি হলে বাড়ি ভাঙন থেকে রক্ষা করা সম্ভব হবে। গতকাল ৫০ কোটি টাকা সামশেরগঞ্জের জন্য বরাদ্দ করা হয়েছিল, পরিস্থিতি অনেকটাই ভয়াবহ। তাই ১০০ কোটি টাকা বরাদ্দ করা হল। রাজ্য পরিবেশ দফতর ৫০ কোটি এবং সেচ দফতরের খাত থেকে ৫০ কোটি টাকা ব্যয় করা হবে।
এক বছরের মধ্যে ১০০ কোটি টাকা ব্যয় করা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী মমতা।
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল






