আমাদের বাড়ি
ফেরদৌস আরা রুমী | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০৪ পিএম, ১৫ মার্চ ২০২৩ বুধবার
ফেরদৌস আরা রুমী
আমাদের বাড়িটা ছিল একটা মায়াবতী কিশোরী যেন
খলবলিয়ে হাসতো সারাক্ষণ
পাখ-পাখালী আর গাছ পাতারা পাখনা মেলে থাকতো ছোট্ট উঠানটায়
আমাদের সময় দেখার ঘড়ি ছিল উঠানটা
তখন কি আর অত ঘড়ি পরার চল ছিল!
উঠানের নানা স্থানে অদৃশ্য দাগ টানা ছিল আমাদের
রোদ কোন দাগটায় এলে স্কুলে যাওয়ার সময়
কোন দাগটায় এলে ভাতঘুম
কোন দাগটায় এলে খেলতে নামতে হয়
সব বলে দিত আমাদের উঠান ঘড়ি।
যেই ফলটা খেতে দারুণ মিষ্টি লাগতো
আম্মা অমনি তার বীজ পুঁতে দিতো উঠানের কোণে
অথচ বেলীর মিষ্টি গন্ধে সাপ আসতো বলে
আব্বাকে দিয়ে পুরো ঝোঁপটা উপড়ে দিলো একবারে।
রোদে-ঝড়ে-বৃষ্টিতে আমরা সাঁতার কাটতাম উঠানটায়
একবার ঠিক একঘন্টা কেঁদেছিলাম
সমস্ত ধুলো গায়ে মেখে
কেন ভাইজান আমার ঈদের জামার বর্ণনা দিয়েছিল পাশের বাড়ির ফারজানা আপুর কাছে
জামাটা পুরানো হয়ে গেলো না!
শরিফা গাছটা ফলের ভারে উঠান ছুঁয়ে ফেলতো
সেই ছোট্ট বেলা থেকে জেনে এসেছি
এই একটা গাছ আম্মা লাগায়নি
হয়তো কোন পাখি
বয়ে এনেছিল এর বীজ,
জোছনা রাতে চাঁদ হাঁটতো
আমাদের সাথে ভরা যৌবন নিয়ে
আমাদের তনু-মন স্নান করতো কুয়োর জলে
কত বাড়ি থেকে যে কত মানুষ আসতো
চেনা কি অচেনা
কুয়োর জলে একটু ভাগ বসাবে
একবার মনে হয় কারবালার তেষ্টা ভর করেছিল পাড়ায়
সবার কুয়োর জল শেষ
পানি আর কাঁকর উঠে আসছে বালতি ভরে
আমাদের কুয়োটা তখন
বুক নিংড়ে নিংড়ে অকুন্ঠ জলে ভাসিয়ে দিচ্ছিল সবাইকে
আমরাও সবার তৃষ্ণা মেটানোর পরম সুখে সদর দরজা খুলে রেখেছিলাম।
আম্মার বাগান ছিল ফলের আর আমার ফুলের
উঠানটার দু'প্রান্তে দু'জনের রাজত্ব
কী ছিল না সেখানে
মানকচু গাছগুলো রাতের আবছায়ায়
বাচ্চা হাতির মতো দেখাতো
আর সে কচু খেতে গিয়ে
গলা ফুলে একসার তবু
একবারও মনে হতো না এদের নির্বংশ করা হোক!
সেবার-প্রথম ও শেষবার এই মায়াবতী বাড়ি ছেড়ে
বেশ খানিকটা দূরে বোর্ডিং স্কুলে ভর্তি করিয়ে দিলো আমাকে
সেই প্রথম আম্মাকে ছেড়ে বাড়ির সবাইকে ছেড়ে এতদূর যাত্রা
আমার উঠান, বাগান, কুয়োর জল
সবার কথা একে একে মনে ভেসে আসছে
কীভাবে থাকবো সবাইকে ছেড়ে!
একমাস পর আম্মাকে নিয়ে আব্বা এলেন আমাকে দেখতে
কিন্তুর আম্মার মুখটা ফ্যাকাশে-মলিন
ভাবলাম এমনিতেই ফর্সা মানুষ তারওপর একমাত্র মেয়ে বাড়ি ছাড়া, ঠিক হয়ে যাবে
নানা কথা বলি আমি, বোর্ডিং স্কুলের সবাই খুব ভালো
আমি ছোট বলে সবাই খুব আদর করে
এখানে বিকালে সাপের মতো বেঁকে ট্রেন আসে
আমরা দলবেঁধে তার আসা-যাওয়া দেখি
আম্মার কোনকিছুতে মনোযোগ নেই
আম্মা এবার বলতে শুরু করে-
তোর আব্বা বাড়িটা বিক্রি করে দিয়েছে
এখন আমরা একটা বাসা ভাড়া নিয়েছি
আরো কী কী সব...
বিকালের ট্রেনটাও পাশ দিয়ে ছুটতে থাকে
আম্মার আর আমার সমস্ত কান্না যেন ট্রেনের তীব্র আওয়াজের সাথে মিশে যাচ্ছে
দু'জনই অঝোর ধারায় কেঁদে চলেছি
অথচ কেউ কারো কান্না দেখতে পাচ্ছি না।
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬




