আমার আম্মা লেখিকা রোমেনা আফাজ
মাহফুজ-উর-রহমান | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৩ পিএম, ১২ জুন ২০২৫ বৃহস্পতিবার
১৯৬০ দশকে মা রোমেনা আফােজর সাথে তার কিশোর বয়সী সন্তান মাহফুজ-উর-রহমান
আমার আম্মা লেখিকা রোমেনা আফাজ। অনেকেই তার লেখা "দস্যু বনহুর" সিরিজ বইটির ভক্ত ছিলেন। তিনি লেখা প্রায় ২৫০ টি সিরিজ বই ছাড়াও ৬০টির উপরে সামাজিক উপন্যাস লিখেছেন।
আম্মার লেখা উপন্যাসের মাঝে প্রায় ৬টি চলচ্চিত্র হিসাবে (সিনেমা) তৈরি হয়েছিল। যেমন ১৯৬৪ সালে তার লেখা উপন্যাস "কাগজের নৌকা" অবলম্বনে সিনেমা তৈরি করেছিলেন পরিচালক সুভাষ দত্ত। পরে পরিচালক মস্তফা মাহমুদ "মোমের আলো" "মায়ার সংসার" "মধুমিতা" "মাটির মানুষ" সিনেমাগুলো পরিচালনা করেছিলেন। সর্বশেষে আম্মার লেখা সিরিজ বই থেকে "দস্যু বনহুর" সিনেমাটি সোহেল রানা পরিচালনা করেছিলেন ।
আম্মা জীবিতকালেই অনেক পুরষ্কার পেয়েছিলেন। যেমন ১৯৯৯ সালে গোয়েন্দা সাহিত্যে "অনন্যা শীর্ষদশ" পুরস্কার পান। বাংলা একাডেমি থেকে "লেখকের স্বপ্ন" নামের বইটি শ্রেষ্ঠ উপন্যাস হিসাবে স্বীকৃতি পায় । ১৯৯৯ সালে লেখিকা সংঘ থেকে গোয়েন্দা সাহিত্য "অনন্যা শীর্ষদশ" পুরস্কার পান। ২০০০ সালে শহীদ দেওয়ান স্মৃতি সাহিত্য পদক পান । ২০০০ সালে বাংলা সাহিত্যিকী (রাজশাহী) কর্তৃক রোমাঞ্চ সাহিত্য সম্রাজ্ঞী সুললন স্বাধীনতা পদক এবং ২০০১ সালে নন্দিনী সাহিত্য ও পাঠচক্র কর্তৃক শ্রেষ্ঠ ব্যক্তিত্ব ও কথা সাহিত্য পদক পান । ২০০৩ সালে সাহিত্যক্ষেত্রে অবদানের জন্য বাংলাদেশ রাইটার্স ফোরাম একুশে পদক লাভ করেন এবং উনার মৃত্যুর পরে ২০১০ সালে বাংলাদেশ সরকার কর্তৃক "বাংলাদেশের স্বাধীনতা পদক" লাভ করেন।
বাংলা সাহিত্যে তার বিশেষ অবদানের জন্য তাকে বিশেষভাবে স্মরণীয় করে রাখার জন্য বগুড়া পৌরসভার উদ্যোগে জলেশ্বরীতলায় তার নিজ বাসভবন সংলগ্ন প্রধান সড়কটি "রোমেনা আফাজ সড়ক" নামকরণ করা হয়েছে।
আম্মা ২০০৩ সালের ১২ জুন বগুড়া শহরের জলেশ্বরীতলায় নিজ বাসভবনে পরলোক গমন করেন।
লেখক পরিচিতি: মাহফুজ-উর-রহমান সাহিত্যিক রোমেনা আফাজের পুত্র।
(লেখা ও ছবি ফেসবুক থেকে নেয়া)
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- সোনা: পৃথিবীর সবচেয়ে কাঙ্ক্ষিত ধাতুর গল্প
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- তৃণমূলের সব সাংগঠনিক কমিটি ভেঙে দিলেন মমতা
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- ডরোথি হাইট: নাগরিক অধিকার আন্দোলনের ‘গডমাদার’
- কুমিরে টেনে নেয়া শিশু ফাতেমার লাশ উদ্ধার
- ভাঙ্গায় ট্রাকে গাড়ির ধাক্কা, শিশুসহ নিহত ৫
- রামিসা হত্যা মামলায় আজ থেকে সাক্ষ্যগ্রহণ
- রামিসা হত্যা: দোষির সর্বোচ্চ শাস্তির দাবি রামিসার বাবার
- টেনিসে ফিরছেন টেনিস কিংবদন্তি সেরেনা
- সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে পেন্টাগন
- মধ্যপ্রাচ্য উত্তেজনায় আবারও কমল স্বর্ণের দাম
- বায়ু দূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার অবস্থান ১২
- দুপুরের মধ্যে যে অঞ্চলে ঝড়ের শঙ্কা
- ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- ত্রিদেশিয় সিরিজে প্রথম জয় পেল বাংলাদেশের মেয়েরা
- দরোজায় কড়া নাড়ছে ফুটবলের মহা আয়োজন
- ছুটি শেষে সচিবালয়ে ফিরেছে কর্মচাঞ্চল্য


