আমার বিয়ে হবে ধুমধাম ভাবে: পূজা চেরি
বিনোদন ডেস্কঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৩ পিএম, ২২ জানুয়ারি ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
আমার এবং আমার পরিবারের ইচ্ছে, আমার বিয়ে খুব ধুমধাম ভাবে হবে। আমার যারা কাছের মানুষ আছেন তাদের সবাই আমার বিয়েতে উপস্থিত থাকবেন। আমি সবাইকেই আমার বিয়েতে দেখতে চাই। এছাড়া আপনাদের (সাংবাদিক) জানিয়েই বিয়ের পিঁড়িতে বসবো-বিয়ে প্রসঙ্গে এভাবেই বলছিলেন ঢাকাই সিনেমার সময়ের জনপ্রিয় নায়িকা পূজা চেরি।
গতকাল রাজধানীর মিরপুরে একটি অনুষ্ঠানে কথাগুলো বলেন এই নায়িকা। সেখানে তার কাছে প্রশ্ন রাখা হয়-‘পূজা যে নায়কের সঙ্গে সিনেমা করে সেই নায়কের সঙ্গে প্রেম করে’-সিনেপাড়ায় এমন গুঞ্জন রয়েছে। এ নিয়ে কী বলবেন?
এর জবাবে ‘পোড়ামন ২’ তারকা বলেন, ‘সমালোচনা তো হবেই। ভালো কাজ করলে আলোচনা-সামালোচনা দুটোই হয়। আমার সঙ্গে কাউকে নিলে এখনও গুঞ্জন হবে। এসবে আমি কান দেই না, বা পাত্তা দেই না। আমি নিজের গতিতে কাজ চালিয়ে যেতে চাই।’
পূজাকে নিয়ে মিডিয়ায় কিছু গুঞ্জন রয়েছে। তার বধূ সাজে তোলা ছবি দেখেও নানান সমীকরণ মেলায় নেটিজেনরা। সে বিষয়েও মুখ খোলেন ‘গলুই’ অভিনেত্রী। তার কথায়, ‘এই বিষয়টি নিয়ে আমি মাঝে মাঝে অবাক হই। ভীষণ হাসি পায়। ভাবি, মানুষ এতো বোকা কেনো। এতোটা বোকা হওয়া উচিৎ না। যারা বোঝার তারা ঠিকই বুঝেছে এটা একটা ফটোশুট ছিল মাত্র। যারা ভুল বুঝেছে তাদের আমি বোকা ছাড়া কিছুই বলব না।’
উল্লেখ্য, ‘পোড়ামান-২’ সিনেমা দিয়ে নায়িকা হিসেবে অভিষেক হয় পূজা চেরির। তবে তার মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা ‘নূরজাহান’। এরপর ‘দহন’, ‘প্রেম আমার-২’, ‘গলুই’, ‘শান’ সিনেমাগুলোতে বড় পর্দায় দেখা গেছে তাকে।
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস









