ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ১০:০৯:৩৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়

আমার শক্তি তোমরা: মাহি

বিনোদন ডেস্কঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩১ পিএম, ১৯ মার্চ ২০২৩ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চিত্রনায়িকা মাহিয়া মাহির গ্রেপ্তারের ঘটনাটি ‘টক অব দ্য কান্ট্রি’তে পরিণত হয়েছে। বর্তমানে মাহি ৯ মাসের অন্তঃসত্ত্বা।
আর একজন গর্ভবতী মাকে এভাবে গ্রেপ্তার করায় অভিনেত্রী জয়া আহসান থেকে শুরু করে পরীমণি, মেহের আফরোজ শাওন, তমা মির্জা, রাজ রিপা অনেকেই এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে মাহির পাশে ছিলেন।

শনিবার (১৮ মার্চ) কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার পর সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রাতে নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি স্ট্যাটাস দিয়েছেন এই অভিনেত্রী। সেইসঙ্গে সাংবাদিকদেরও ধন্যবাদ জানিয়েছেন তিনি।

মাহির স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-

ওরে আমার পরী, ওরে আমার জয়া আপা, আমার শাওন আপা, তমা, রিপা, মিতু, নীড় আর specifically আমার সমস্ত সাংবাদিক ভাইরা। আমার কলিজা তোমরা, আমার শক্তি তোমরা।

ইতোমধ্যে পোস্টটিতে ৮ হাজার প্রতিক্রিয়া পড়েছে নেটিজেনদের। সেই সঙ্গে ২৫ বার শেয়ারের পাশাপাশি মন্তব্যও করেছেন অনেকে।

শনিবার পৌনে ১২টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছিলেন মাহি। পরে এ দিন রাতেই রাত পৌনে ৮টায় গাজীপুর জেলা কারাগার থেকে কারামুক্ত হন এই নায়িকা।