আমি এখন গর্বিত মা: পরীমণি
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩১ এএম, ১৫ আগস্ট ২০২২ সোমবার
ছবি: সংগৃহীত
পুত্রসন্তানের মা হয়েছেন চিত্রনায়িকা পরীমণি। গত বুধবার (১০ আগস্ট) বিকেল ৫টা ৩৬ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নবজাতকের জন্ম দেন তিনি। ছেলের নাম রেখেছেন শাহীম মুহাম্মদ রাজ্য।
তবে নায়িকার এখনও বিশ্বাস হচ্ছে না তার সন্তান পৃথিবীতে এসেছে। এ প্রসঙ্গে রাজ্যর বাবা অভিনেতা শরিফুল রাজ একটি গণমাধ্যমকে জানান, ‘পরীমণি মাঝেমধ্যে বলছে, তার নাকি এখনও বিশ্বাস হচ্ছে না, সে মা হয়েছে। তার মনে হয়, স্বপ্ন দেখছে।’
সন্তান জন্মের পর তার সঙ্গে পরীর প্রথম কী কথা হয়েছিল? এ প্রসঙ্গে রাজ বলেন, ‘হাসিমাখা মুখে আমাকে তার (পরী) প্রথম কথা ছিল, এতদিনের জার্নি শেষ হলো। আমি এখন একজন গর্বিত মা। আমার ডানা বেড়ে গেল। এখন আরও ভালোভাবে আকাশে উড়তে পারব।’
এই অভিনেতা আরও জানান, ‘গত নয়-দশ মাস পরী অনেক কষ্ট করেছে। এতদিন তার কষ্ট ভাগাভাগি করতে ছায়ার মতো পাশে থাকার চেষ্টা করেছি। সে এখন তার নিজের মতো করে সন্তানের সঙ্গে সময় সেলিব্রেট করছে।’
প্রসঙ্গত, গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন রাজ-পরী। চলতি বছরের ১০ জানুয়ারি তারা ঘোষণা দেন, তাদের ঘরে সন্তান আসছে। এরপরই হাতে থাকা সব কাজ দ্রুত শেষ করে সাময়িক বিরতিতে যান নায়িকা।
নবজাতককে বরণ করতে আয়োজনের কমতি রাখেননি ঢালিউডের রোমান্টিক এই দম্পতি। সন্তানের জন্য কেনাকাটা করে ঘরভর্তি করে ফেলেছেন। তারকা দম্পতির সন্তানের জন্য কেনা জিনিসপত্র দেখে নেটিজেনরা আগেই অনুমান করছেন, ছেলের মা হচ্ছেন পরী। অবশেষে সেটিই সত্যি হয়েছে। রাজ-পরীর ঘরে রাজ্যই এসেছে।
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল