ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ১:৪৪:২০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীর সড়কে যেন গর্তের রাজত্ব, প্রতিদিন দুর্ভোগে লাখো মানুষ বৃষ্টির প্রভাবে সবজির দামে ঊর্ধ্বগতি, স্থিতিশীল মাছ-মাংসের দাম ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ফাইনালে গুরু-শিষ্য মুখোমুখি ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা

আমি প্রেসিডেন্ট হলে ইরান কখনই পরমাণু অস্ত্র বানাতে পারবে না : হিলারি

আপডেট: ০৯:২৫ এএম, ১৫ জুলাই ২০১৫ বুধবার

imagesউইমেননিউজ ডেস্ক, ঢাকা : হিলারি ক্লিনটন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হলে ইরানকে কখনই পরমাণু অস্ত্র বানাতে দেবেন না। যুক্তরাষ্ট্রের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার এ কথা বলেন। তিনি দেশটির পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে আশা করা হচ্ছে। বুধবার বার্তা সংস্থা এএফপির খবরে হিলারির উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, প্রেসিডেন্ট হলে বেয়াড়া ইরানকে বাগে আনতে তিনি মার্কিন অস্ত্র ভান্ডারের সকল অস্ত্র প্রয়োগ করবেন। হিলারি ক্লিনটন বলেন, ‘ইরানের জন্য এটা জোরালো আর পরিষ্কার বার্তা যে, তাদেরকে একটিও পরমাণু অস্ত্র তৈরি করতে দেয়া হবে না এবং তা কেবল এ চুক্তির মেয়াদে নয় বরং কখনই না।’ ইরানের সঙ্গে করা চুক্তির কারণে দেশটি আরো মসৃনভাবে পরমাণু অস্ত্র তৈরির সুযোগ পাবে এ ধরণের সমালোচনার প্রেক্ষিতে হিলারী তার এসব মন্তব্য করেন। তিনি বলেন, চুক্তির পরিকল্পনা তিনি এখনো খতিয়ে দেখছেন। তবে তিনি চুক্তির বিষয়টিকে সমর্থন করেন। কারণ এটি ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখবে। উল্লেখ্য, দীর্ঘ আলোচনার পর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় মঙ্গলবার ইরানের সঙ্গে ছয় বিশ্ব শক্তির পারমাণবিক সমঝোতা হয়। ১৫.০৭.২০১৫