আমি মৃত্যুর স্বাদ গ্রহণ করেছি: শাবনূর
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩১ এএম, ২৫ জানুয়ারি ২০২৩ বুধবার
ফাইল ছবি।
দীর্ঘদিন ধরেই বড় পর্দা থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন ঢাকাই সিনেমার দাপুটে চিত্রনায়িকা শাবনূর। একমাত্র ছেলে আইজান নেহান, মা, ভাই-বোনকে নিয়ে স্থায়ীভাবে বসবাস করছেন অস্ট্রেলিয়ার সিডনিতে।
দেশ ছেড়ে দূরে থাকলেও আজকাল শাবনূরের দেখা মেলে সামাজিক যোগাযোগমাধ্যমে। সেখান থেকে শুভাকাঙ্ক্ষীদের বিভিন্ন বিষয়ে লেখেন। দেন ভিডিও বার্তা।
গত বুধবার ফেসবুকে এক পোস্টে শাবনূর লিখেছেন, ‘আমি মৃত্যুর স্বাদ গ্রহণ করেছি।’
তার এমন পোস্টে হতবাক অনেকেই। হঠাৎ কী হয়েছে জানতে শুভাকাঙ্ক্ষীরা তার পোস্টে মন্তব্য করছেন। তবে এসব মন্তব্যের কোনো জবাব দেননি শাবনূর।
নীল অভ্র নামে একজন মন্তব্য করেছেন, ‘যদি পুনর্জন্ম বলে কিছু থেকে থাকত তবে আমি তোমায় অভিশাপ দিতাম, তুমি আমি হয়ে জন্মাও। তোমায় ভালোবেসে বোকা হয়ে যাওয়া, তোমার ভালোবাসার জন্য দিশেহারা মানুষটা হয়ে জন্মাও। মহান আল্লাহ্ সহায় হন।’
পথিক সবুজ নামে এক ভক্ত কমেন্ট করেছেন, ‘আল্লাহ্ কি বলো? কী হইছে প্রিয় মানুষটার!’
এনাম রাজু লিখেছেন, ‘দুঃখজনক ব্যাপার-স্যাপার!’ ওমর আল ফারুক মন্তব্য করেছেন, ‘আল্লাহ সকল বিপদ থেকে মুক্ত রাখুন।’
হঠাৎ কী হয়েছে জানতে শাবনূরের কাছের মানুষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এ বিষয়ে কিছুই জানাতে পারেননি। তবে তারা বলছেন তারাও বিষয়টা ফেসবুকে দেখেছেন।
১৯৭৯ সালের ১৭ ডিসেম্বর যশোর জেলার শার্শা উপজেলার নাভারণে জন্মগ্রহণ করেন শাবনূর। তার পারিবারিক নাম কাজী শারমিন নাহিদ নূপুর। তিন ভাই-বোনের মধ্যে সবার বড় তিনি। বোন ঝুমুর এবং ভাই তমাল দুজনেই পরিবারসহ অস্ট্রেলিয়া প্রবাসী।
পরিচালক এহতেশামের হাত ধরে ‘চাঁদনী রাতে’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে শাবনূরের অভিষেক হয়। ২০০৫ সালে মোস্তাফিজুর রহমান মানিকের ‘দুই নয়নের আলো’ ছবিতে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা











