ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ১০:১০:২৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়

আমি লোক দেখানো নকল মানুষ না: পরীমনি

বিনোদন ডেস্কঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৪ পিএম, ১৬ মার্চ ২০২৩ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকাই সিনেমার অনেক তারকাই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ইস্যু নিয়ে নিজের মতামত শেয়ার করেন। তবে এ ক্ষেত্রে বরাবরই ব্যতিক্রম চিত্রনায়িকা পরীমনি। কোনো লুকোচুরি নেই, যা বলেন সরাসরি। তবে এবার একটু রহস্য রেখে তিনিও খোঁচা দিলেন। আর তাতে ইন্ধন জোগালেন তার স্বামী চিত্রনায়ক শরিফুল রাজ।

বৃহস্পতিবার ভোরে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি স্ট্যাটাস দিয়েছেন পরীমনি। কারও নাম উল্লেখ না করে সেই স্ট্যাটাসে তিনি লেখেন, ‘রাত সাড়ে ৩টায় বাসা থেকে বের হয়ে…, ফ্যামিলি লাভিং স্ট্যাটাস আমিও দিতে চাই! কিন্তু পারি না। কারণ আমি লোকদেখানো নকল মানুষ না।’

এদিকে পরীমনির সেই স্ট্যাটাসে মন্তব্য করেছেন তার স্বামী শরিফুল রাজ। তিনি লেখেন, ‘দেখায়ে কেউ আসল আর নকল হতে পারলে তো হতোই। আমারা সবাই মানুষ। এবং তুমি একজন মহান মা।’

রাজের সেই মন্তব্যের উত্তরও দিয়েছেন পরীমনি। তিনি লেখেন, ‘সেটাই কেউ দেখায়ে হইতে পারে না। সাময়িক দেখায়ে সরাইতে বাধ্য হয়। কারণ ওই যে, সবশেষে মানুষের বিবেকের তাড়না বলে একটা জিনিস আছে তো।’

পরীমনির এই মন্তব্যের সঙ্গেও তাল মিলিয়ে উত্তর দিয়েছেন রাজ। তিনি লেখেন, ‘পরী বিবেকের তাড়নায় তো বেঁচে আছি।’   

স্ট্যাটাস, পাল্টাপাল্টি মন্তব্য, তবে কোথাও কারও নাম উল্লেখ করেননি এ তারকা। কদিন আগেই পরী-রাজ দম্পতি একমাত্র সন্তানের বয়স সাত মাস পূর্ণ হয়েছে। রাজ কাজে ব্যস্ত থাকলেও, আপাতত ছেলে রাজ্যকে নিয়েই সব ব্যস্ততা দেখা যায় পরীকে।