আমিনি বিক্ষোভ: যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ ইরানের
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৩৬ পিএম, ৪ অক্টোবর ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি।
মানবাধিকার নিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভন্ডামির অভিযোগ এনেছে ইরান। কুর্দি তরুণী মাশা আমিনির (২২) মৃত্যুকে কেন্দ্র করে ইরানে চলা বিক্ষোভ দমনে কর্তৃপক্ষের দমনপীড়নের কারণে দেশটির বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পদক্ষেপ ঘোষণার পরিপ্র্রেক্ষিতে তেহরান আজ মঙ্গলবার এ মন্তব্য করে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসির কানানির বক্তব্য তুলে ধরে ইরানের সংবাদ মাধ্যম বলছে, মানবাধিকার নিয়ে কথা বলার আগে মি. বাইডেনের নিজ দেশের রেকর্ড নিয়ে একটু চিন্তা করা দরকার, ভন্ডামি নিয়ে নয়।
নাসির কানানি বলেন, ইরানের বিরুদ্ধে আরোপিত অসংখ্য নিষেধাজ্ঞা নিয়ে বাইডেনের উদ্বিগ্ন হওয়া উচিত। কারণ কোন দেশের বিরুদ্ধে এসব অবরোধ আরোপ মানবতার বিরুদ্ধে অপরাধের সুষ্পষ্ট উদাহরণ।
সোমবার হোয়াইট হাউসের এক বিবৃতিতে বিক্ষোভ দমনে ইরানের নেয়া কঠোর উদ্যোগের কারণে দেশটির ওপর যুক্তরাষ্ট্রের অনির্দিষ্ট অতিরিক্ত পদক্ষেপ নেয়ার কথা জানানো হয়।
গত ১৬ সেপ্টেম্বর সঠিকভাবে হিজাব না পরার অপরাধে মাশা আমিনিকে আটক করে ইরানের নৈতিকতা পুলিশ। পুলিশি হেফাজতে তার মৃত্যু হলে দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভে এ পর্যন্ত বেশকিছু লোক নিহত হয়। এতে বিক্ষোভকারীর পাশাপাশি নিরাপত্তা বাহিনীর সদস্যরাও রয়েছে।
এদিকে সোমবার সকালে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বিক্ষোভে মদদ দেয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে দায়ী করা হয়েছে।
তিনি বলেন, ‘আমি স্পষ্ট বলছি; এই দাঙ্গা ও নিরাপত্তাহীনতা আমেরিকা ও দখলদার; মিথ্যা ইহুদি শাসক ও তাদের পোষা এজেন্টদের দ্বারা তৈরি।’
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা











