আমিনির মৃত্যু: ইরানে গুলিতে আরও ৮ বিক্ষোভকারী নিহত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:০৫ পিএম, ২৮ অক্টোবর ২০২২ শুক্রবার
ফাইল ছবি
ইরানে গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ৮ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। কুর্দি ইরানি তরুণী মাহসা আমিনির গ্রেপ্তার ও মৃত্যু ঘিরে দেশটিতে টানা ছয় সপ্তাহের নারী-নেতৃত্বাধীন বিক্ষোভের মধ্যেই নতুন করে প্রাণহানির এই ঘটনা ঘটল বলে জানিয়েছে মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
বৃহস্পতিবার সংস্থাটি এই তথ্য জানায় বলে শুক্রবার (২৮ অক্টোবর) এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, প্রায় ছয় সপ্তাহের নারী-নেতৃত্বাধীন বিক্ষোভের মধ্যেই এবার মারাত্মক দমন-পীড়ন চালিয়ে বুধবার সন্ধ্যা থেকে ইরানের নিরাপত্তা বাহিনী অন্তত আটজনকে হত্যা করেছে।
‘আগ্নেয়াস্ত্রের বেপরোয়া এবং বেআইনি ব্যবহারের’ নিন্দা জানিয়ে বৃহস্পতিবার অ্যামনেস্টি জানায়, ‘ইরানের নিরাপত্তা বাহিনীর হাতে গতকাল রাত থেকে অন্তত আটজন নিহত হয়েছে। নিরাপত্তা কর্মীরা শোকপ্রকাশকারী এবং বিক্ষোভকারীদের ওপর আবারও গুলিবর্ষণ করলে প্রাণহানির এই ঘটনা ঘটে।’
সংবাদমাধ্যম বলছে, ইরানে পুলিশ হেফাজতে এক তরুণীর মৃত্যুর কারণে যে বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল তা এখনও অব্যাহত রয়েছে এবং উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর মাহাবাদে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, ওই শহরে বিক্ষোভকারীদের ওপর গুলি চালানো হয়। মূলত আগের রাতে সেখানে পুলিশের গুলিতে একজন নিহত হওয়ার পরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এক বিক্ষোভকারীর ‘সন্দেহজনক’ মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ হয়ে ব্যাংক, কর অফিস এবং অন্যান্য সরকারি ভবনের জানালা ভেঙে ফেলে বিক্ষোভকারীরা।
এদিকে ইরানে একটি মাজারে বোমা হামলায় নারী-শিশুসহ কমপক্ষে ১৫ জন নিহত হওয়ার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। এমনকি যারা ইরানের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
বুধবারের ওই হামলার ঘটনার পর বৃহস্পতিবার ইরানিদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, হামলাকারীদের ‘অবশ্যই শাস্তি দেওয়া হবে’। এদিন রাষ্ট্রীয় টেলিভিশনে পড়া এক বিবৃতিতে তিনি আরও বলেন, ‘শত্রু এবং বিশ্বাসঘাতক বা তাদের এজেন্টদের মোকাবিলা করা আমাদের সকলের কর্তব্য।’
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা











