আমিনির মৃত্যু: উত্তাল ইরানে পুলিশের গুলিতে নিহত ৫
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৫০ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
ইরানে হিজাব ঠিকমতো না পরায় গ্রেপ্তার হওয়া এক তরুণী দেশটির পুলিশ হেফাজতে মারা গেছেন। এই নিয়ে সমালোচনার ঝড় বইছে। সেই সঙ্গে গত কয়েকদিন ধরে চলচ্ছে তুমুল বিক্ষোভ। ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী তেহরান তো বটেই, সেই সঙ্গে ইরানের সব বিশ্ববিদ্যালয়ে প্রবল বিক্ষোভ হচ্ছে। সোমবার তৃতীয় দিনের বিক্ষোভেও যোগ দিয়েছেন হাজার হাজার মানুষ। তারা মাহসা আমিনির মৃত্যুর প্রতিবাদ জানাচ্ছেন।
কুর্দিশ এক মানবাধিকার গোষ্ঠী বলেছে, সোমবার ইরানের নিরাপত্তা বাহিনী ইরানের কুর্দিস অঞ্চলে বিক্ষোভকারীদের ওপর গুলি চালিয়েছে। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন।
বিক্ষোভকারীদের দমাতে তেহরান ও কুর্দি-নিয়ন্ত্রিত এলাকায় ইন্টারনেট পরিষেবা অনেকটা সময় ধরে বন্ধ রাখা হয়েছিল। তেহরানে বিক্ষোভকারীদের মোকাবিলায় দাঙ্গা পুলিশ নামানো হয়েছিল।
রয়টার্স বলছে, গত সপ্তাহে ইরানের কুর্দিস্তান প্রদেশের মাহসা আমিনি (২২) হিজাব ঠিকমতো না পরার অভিযোগে দেশটির নীতি পুলিশ গ্রেফতার করে। এরপর গত শুক্রবার আমিনির পুলিশি হেফাজতে মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, পুলিশের নির্যাতনে মারা গেছে আমিনি। যদিও পুলিশ এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। এই ঘটনার পর দেশটির বিভিন্ন অঞ্চলে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।
হেঙ্গাও মানবাধিকার সংস্থা টুইটারে বলেছে, কুর্দিসের সাকেজ শহরে পুলিশ বিক্ষোভকারীদের ওপর গুলি ছুঁড়েছে। এতে অন্তত দুই জন নিহত হয়েছে। এই অঞ্চল আমিনির নিজ শহর।
সংস্থাটির পক্ষ থেকে আরও বলা হয়েছে, দিভানদারেহ শহরে নিরাপত্তা বাহিনীর সরাসরি গুলিতে আরও দুইজন নিহত হয়েছে। এছাড়া কুর্দিস্তানের দেহগলান অঞ্চলে আরও একজন নিহত হয়েছে। তবে রয়টার্সের পক্ষ থেকে এসব দাবির সত্যতা যাচাই করা যায়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে।
এসব নিহতের ঘটনা নিয়ে ইরানের পক্ষ থেকে সরকারিভাবে নিশ্চিতভাবে কিছু বলা হয়নি। তবে দেশটির সরকারি সংবাদ সংস্থা আইআরএনএন বলেছে, কিছু শহরে সামান্য বিক্ষোভের ঘটনা ঘটেছে।
দেশটির রাষ্ট্রীয় টিভি বলেছে, কিছু সংখ্যক বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে, এছাড়া সামাজিক মাধ্যমে দাবি করা নিহত বিক্ষোভকারীদের তথ্য প্রত্যাখ্যান করেছে।
এদিকে সামাজিক মাধ্যমে আমিনির মৃত্যুর প্রতিবাদেও ঝড় উঠেছে। দেশটিতে ফার্সি ভাষায় মাহসা আমিনি হ্যাশট্যাগ প্রায় ২০ লাখে পৌঁছেছে। দেশটির সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদের অনেক ভিডিও ছড়িয়ে পড়েছে। তাতে সরকারবিরোধী স্লোগান দিতে গেছে, যা ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যাচ্ছে,কিছু নারী বিক্ষোভকারীকে প্রতিবাদ হিসেবে নিজেদের চুল কেটে দিতে দেখা গেছে। অনেকে আবার তাদের হিজাব পুড়িয়ে দিয়ে প্রতিবাদ জানিয়েছেন। আবার কিছু ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভকারীদের হটাতে ইরানের নিরাপত্তা বাহিনী টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে।
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল











