আমিনীর মৃত্যু: ইরানে বিক্ষোভে নিহত বেড়ে ৭৬
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১৭ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
ইরানে পুলিশি হেফাজতে ২২ বছর বয়সী মাহসা আমিনীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চলমান বিক্ষোভে এখন পর্যন্ত কমপক্ষে ৭৬ জন নিহত হয়েছেন। সোমবার মানবাধিকার সংগঠন ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) এসব তথ্য জানায়।
মাহসা আমিনীর মৃত্যুর পর থেকে সরকার বিরোধী বিক্ষোভে কাঁপছে ইরান। কর্মকর্তারা বলেছেন, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে তার আত্মীয় এবং কিছু আন্দোলনকারী এই দাবি প্রত্যাখ্যান করেছেন।
ইরানের মানবাধিকার সংস্থা জানিয়েছে, দেশটির সরকার ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়ার কারণে বিক্ষোভকারীদের মৃত্যুর বিষয়ে প্রাপ্ত উল্লেখযোগ্য সংখ্যা নিশ্চিত করা কঠিন। তবে সরকারি হিসাবে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪১ এ।
মাহসা আমিনীর পরিবারের দাবি, সে পুরো সুস্থ ছিল। আটকের পর মারধরের ফলেই তার মৃত্যু হয়েছে। মাহসার মৃত্যু নাগরিকদের এতটাই নাড়া দিয়েছে যে, ধর্মীয়ভাবে রক্ষণশীল ইরানিরাও এর বিরুদ্ধে কথা বলছেন। সোশ্যাল মিডিয়ায় হিজাব পরা নারীরাও তার পক্ষে সংহতি জানাচ্ছেন।
দেশটির একজন বিশিষ্ট ধর্মীয় নেতা বলেছেন, নৈতিক পুলিশ শুধু তরুণীদের ধর্ম থেকে দূরে সরিয়ে দিচ্ছে। এমনকি কঠোরভাবে নিয়ন্ত্রিত রাষ্ট্রীয় গণমাধ্যমও এই সমস্যাটিকে স্বীকার করে অন্তত তিনটি বিতর্ক সম্প্রচার করেছে, যা বিরল ঘটনা।
গত ১০ দিনের বিক্ষোভ অন্তত ৮১টির বেশি শহরে ছড়িয়ে পড়েছে। অনেক নারী তাঁদের মাথার স্কার্ফ ছিঁড়ে ফেলছেন এবং কুম ও মাশহাদের মতো গভীরভাবে ধর্মপ্রাণ মানুষের শহরেও আগুন দিয়েছেন বিক্ষোভকারীরা।
বিক্ষোভ দমনে হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামের মতো ব্যাপকভাবে ব্যবহৃত মেসেজিং অ্যাপ বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে ইরানিদের একে অপরের সঙ্গে যোগাযোগ করা বা বহির্বিশ্বের সঙ্গে ঘটনার আপডেট শেয়ার করা কঠিন হয়ে পড়েছে।
ইরানে ইসলামী বিপ্লবের পর প্রথমবারের মতো এ বিক্ষোভে ধনীদের পাশাপাশি শ্রমিক শ্রেণিও যোগ দিয়েছে। তরুণ প্রজন্মের এই ধরনের ঝুঁকি নেওয়ার কারণ হলো তারা মনে করে যে, তাদের হারানোর কিছু নেই। বিদ্যমান ব্যবস্থায় তাদের কোনো ভবিষ্যৎ নেই। তাই বিক্ষোভ এখন ইরানের নিয়মিত বৈশিষ্ট্য।
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো









