ঢাকা, মঙ্গলবার ০৯, জুন ২০২৬ ১৮:১৪:১৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই

আমীর খসরুর বাসায় বার্নিকাট

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০২:১৪ পিএম, ১৯ জানুয়ারি ২০১৮ শুক্রবার

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন ব্লুম বার্নিকাট আজ মঙ্গলবার সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর চট্টগ্রামের বাসায় যান।

চট্টগ্রাম বন্দর পরিদর্শন, সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনের সঙ্গে সাক্ষাতের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর বাসায় যান তিনি। 

সন্ধ্যা ৭টায় নগরীর মেহেদীবাগে আমীর খসরুর বাসায় পৌঁছান বার্নিকাট। সেখানে রাতের খাবার গ্রহণ করেন। আমীর খসরু মাহমুদ চৌধুরীর পারিবারিক সূত্রে এসব তথ্য জানিয়েছে।

বাসায় পৌঁছলে মার্কিন রাষ্ট্রদূতকে স্বাগত জানান আমীর খসরু চৌধুরী।

পরে তারা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। ৩০ মিনিট আলোচনার পর রাতের খাবারে অংশ নেন বার্নিকাট।

রাত ৭টা ৫৫ পর্যন্ত বার্নিকাট আমীর খসরু মাহমুদ চৌধুরীর বাসায় অবস্থান করেছেন।