আমের জাত বিস্তারে সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী
আপডেট: ০১:০৯ পিএম, ৩০ মে ২০১৫ শনিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, ‘নিদিষ্ট এলাকার মাটি উপযোগী আমের জাত বিস্তারে সহায়তা করবে সরকার।
শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। ‘স্বাস্থ্যসম্মত আম সংরক্ষণ ও বাজারজাতকরণ’ শীর্ষক এই সভার আয়োজক চাঁপাই নবাবগঞ্জ জেলা সমিতি।
কৃষিমন্ত্রী বলেন, ‘কেবল চাঁপাই নবাবগঞ্জের আম দিয়ে হবে না। একটা এলাকার আম দিয়ে পুরো বাংলাদেশের চাহিদা পূরণ হবে না। সে জন্য ১৬ কোটি মানুষের জন্য ১৬ কোটি আমগাছের পরিকল্পনা নিয়ে এগোতে হবে। সে লক্ষ্যে সরকার কাজ করছে।’
মতিয়া চৌধুরী বলেন, ‘অনেকে না বুঝেই ফরমালিন নিয়ে মতলববাজ প্রচারণা চালান। না জেনেই করা এই প্রচারের কাছে সবাই অসহায় থাকে।’ তিনি বলেন, ‘ফরমালিন নিয়ে এত বাড়াবাড়ি না হলেও পারত। নেতিবাচক এ প্রচারে ব্যবসায়ীদের বিপর্যয় হয়েছে।’
মতিয়া আরো বলেন, ‘আমাদের একটা দোষ আছে, চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াই—কানে হাত দিয়ে দেখি না। আর যারা অজ্ঞের মতো নেতিবাচক প্রচারণা চালিয়েছেন, তারা কি এখন এই দায় স্বীকার করবেন?’
সভায় চাঁপাই নবাবগঞ্জ জেলা সমিতির সভাপতি মাহতাব উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এসিআই লিমিটেডের নির্বাহী পরিচালক ডা. ফা হ আনসারী, কৃষি সম্প্র্রসারণ অধিদফতরের মহাপরিচালক কৃষিবিদ এ জেড এম মমতাজুল করিম, বারি চাঁপাই নবাবগঞ্জের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শফিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম প্রমুখ।
৩০.০৫.২০১৫
- বিশ্বকাপ ফাইনালকে সামনে রেখে মেক্সিকোতে গণবিয়ে
- মহাকাশে মিলল ‘মিষ্টি’, প্রথমবার শনাক্ত হলো শর্করা অণু
- বৃষ্টিতে কফি পানের উপকারিতা জেনে নিন
- কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭
- চার জেলায় ব্যাংক খোলা আছে আজ
- মেসিকে নিয়ে শাকিরার আবেগঘন বার্তা
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫ হাজার ৬৯
- আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে দামী
- ফ্যাশন হাউজ আড়ংয়ে অফিসার পদে চাকরি
- অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ফ্রিকার আর নেই
- ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন
- টানা বৃষ্টিতে ডুবছে ভবদহ, প্লাবিত দুই শতাধিক মাছের ঘের
- এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা
- কোলের সেই শিশু ইয়ামাল ফাইনালে মেসির প্রতিদ্বন্দ্বী
- শিল্পকলা একাডেমিতে রুনা লায়লার একক সঙ্গীতসন্ধ্যা
- বৃষ্টির প্রভাবে সবজির দামে ঊর্ধ্বগতি, স্থিতিশীল মাছ-মাংসের দাম
- কোলের সেই শিশু ইয়ামাল ফাইনালে মেসির প্রতিদ্বন্দ্বী
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ফাইনালে গুরু-শিষ্য মুখোমুখি
- এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা
- শিল্পকলা একাডেমিতে রুনা লায়লার একক সঙ্গীতসন্ধ্যা
- বৃষ্টিতে কফি পানের উপকারিতা জেনে নিন
- কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছেন কয়েদি
- কমছে না ঢাকার ভ্যাপসা গরম, দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস
- আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে দামী
- টানা বৃষ্টিতে ডুবছে ভবদহ, প্লাবিত দুই শতাধিক মাছের ঘের
- দাবানলের ধোঁয়ায় বিশ্বকাপ ফাইনাল ঘিরে শঙ্কা
- কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭
- ফ্যাশন হাউজ আড়ংয়ে অফিসার পদে চাকরি
- মহাকাশে মিলল ‘মিষ্টি’, প্রথমবার শনাক্ত হলো শর্করা অণু
- ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন











