আমেরিকান ব্যাংক নোটে যুক্ত হবে নারীর ছবি
আপডেট: ০৭:৫৬ এএম, ১৮ জুন ২০১৫ বৃহস্পতিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম :
ঢাকা : বিশ্বে এই প্রথমবারের মতো কোনো ব্যাংক নোটে নারীর ছবি যুক্ত হতে যাচ্ছে। শতবর্ষের ইতিহাসে প্রথমবারের মতো আমেরিকান ব্যাংক নোটে যুক্ত হতে চলেছে নারীর ছবি। নারীর ভোটাধিকার প্রাপ্তির একশ’ বছর পূর্তি উপলক্ষে এই উদ্যোগ নিয়েছে মার্কিন কোষাগার। তবে কোন নারীর ছবি নোটে যুক্ত হবে তা এখনো ঠিক হয়নি।
বৃহস্পতিবার (১৮ জুন) কোষাধ্যক্ষ জ্যাকব লিউ এক ঘোষণায় বলেন,২০২০ সালে ১০ ডলারের নোটে প্রথম কোষাধ্যক্ষ অ্যালেক্সান্ডার হ্যামিলটনকে সরিয়ে নারীর ছবি যুক্ত করা হবে। তবে কোন নারীর ছবি সংযুক্ত হবে,সে ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি।
তিনি আরও জানান,মার্কিন গণতন্ত্রের পথিকৃত কোনো নারীর ছবিই যুক্ত হবে নোটে।
এর আগে মাত্র দু’বার মার্কিন ডলারে নারীর ছবি সংযুক্ত হয়েছে। ১৮৮০’র দশকে ও ১৮৯০’র দশকে দেশটির ‘প্রতিষ্ঠাতা পিতা’দের একজন, প্রথম প্রেসিডেন্ট ও মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দানকারী জর্জ ওয়াশিংটনের স্ত্রী মার্থা ওয়াশিংটনের ছবি এক ডলারের নোটে সংযুক্ত ছিল। এর আগে ১৮৬০’র দশকে মার্কিন ডলারে পোচাহন্তাস নামে এক আমেরিকান নারীর ছবি সংযুক্ত ছিল,যিনি জেমসটাউনে ঔপিনেবিশক নিষ্পত্তিতে ভূমিকা রেখেছিলেন।
মার্কিন কোষাধ্যক্ষ জ্যাকব লিউ ঘোষণায় বলেন,দশ ডলারের নোটে কোন নারীর ছবি সংযুক্ত হবে, তা কোষাগার নির্ধারন করবে। তবে তার আগে জনগণের কাছে প্রশ্ন রাখা হবে,কোন গুণাবলীগুলো গণতন্ত্রকে সবচেয়ে ভালোভাবে প্রতিনিধিত্ব করে।
লিউ বলেন, যুক্তরাষ্ট্রের নারীর ভোটাধিকার প্রাপ্তির একশ’ বছরপূর্তি উপলক্ষে এ উদ্যোগ নিয়েছে মার্কিন কোষাগার।
১৮৪০ সাল থেকে দেশটিতে নারীর ক্ষমতায়ন ও ভোটাধিকারের দাবি জোরদার হতে থাকে। এরপর দীর্ঘ আট দশক ধরে আন্দোলন, প্রক্রিয়া ও যুক্তি-তর্কের পর প্রথমে কয়েকটি অঙ্গরাজ্যে ও পরে ১৯২০ সালে দেশজুড়ে নারীর ভোটাধিকার নিশ্চিত করা হয়। ২০২০ সালে এ ঘটনার শতবর্ষ পূর্ণ হতে চলেছে।
লিউ বলেন, মার্কিন মুদ্রা আমাদের জাতির পরিচয় ও জীবনকে প্রতিনিধিত্ত্ব করে। মুদ্রায় মার্কিন যে মহান নেতাদের ছবি ও প্রতিক প্রদর্শিত হয়,তা আমাদের অতীত ও মূল্যবোধের প্রকাশক।
বর্তমানে এক ডলারের নোটে প্রথম মার্কিন প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন,৫ ডলারের নোটে প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন,১০ ডলারের নোটে প্রথম মার্কিন কোষাধ্যক্ষ অ্যালেক্সান্ডার হ্যামিলটন,২০ ডলারের নোটে প্রেসিডেন্ট অ্যান্ড্রু জ্যাকসন,৫০ ডলারের নোটে প্রেসিডেন্ট ইউলিসিস এস. গ্র্যান্ট ও ১০০ ডলারের নোটে বিজ্ঞানী ও কূটনীতিক বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের ছবি সংযুক্ত রয়েছে।
এদিকে বিষয়টিকে বিশ্লেষকরা নারীর সংগ্রামের ইতিহাসের সফলতা হিসেবে দেখছেন।
১৮.০৬.২০১৫
- বিশ্বকাপ ফাইনালকে সামনে রেখে মেক্সিকোতে গণবিয়ে
- মহাকাশে মিলল ‘মিষ্টি’, প্রথমবার শনাক্ত হলো শর্করা অণু
- বৃষ্টিতে কফি খাওয়ার উপকারিতা
- কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭
- চার জেলায় ব্যাংক খোলা আছে আজ
- মেসিকে নিয়ে শাকিরার আবেগঘন বার্তা
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫ হাজার ৬৯
- আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে দামী
- আড়ংয়ে অফিসার পদে চাকরি
- অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ফ্রিকার আর নেই
- ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন
- টানা বৃষ্টিতে ডুবছে ভবদহ, প্লাবিত দুই শতাধিক মাছের ঘের
- এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা
- কোলের সেই শিশু ইয়ামাল ফাইনালে মেসির প্রতিদ্বন্দ্বী
- শিল্পকলা একাডেমিতে রুনা লায়লার একক সঙ্গীতসন্ধ্যা
- বৃষ্টির প্রভাবে সবজির দামে ঊর্ধ্বগতি, স্থিতিশীল মাছ-মাংসের দাম
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ফাইনালে গুরু-শিষ্য মুখোমুখি
- কোলের সেই শিশু ইয়ামাল ফাইনালে মেসির প্রতিদ্বন্দ্বী
- এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা
- কমছে না ঢাকার ভ্যাপসা গরম, দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস
- কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছেন কয়েদি
- শিল্পকলা একাডেমিতে রুনা লায়লার একক সঙ্গীতসন্ধ্যা
- টানা বৃষ্টিতে ডুবছে ভবদহ, প্লাবিত দুই শতাধিক মাছের ঘের
- আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে দামী
- দাবানলের ধোঁয়ায় বিশ্বকাপ ফাইনাল ঘিরে শঙ্কা
- কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭
- ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন
- অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ফ্রিকার আর নেই
- আড়ংয়ে অফিসার পদে চাকরি
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫ হাজার ৬৯











