আর এই টেবিলে পড়তে বসবে না প্রীতি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:০১ পিএম, ২৬ মার্চ ২০২২ শনিবার
ফাইল ছবি
রাজধানীর শাহজাহানপুরে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন কলেজছাত্রী সামিয়া আফরান জামাল প্রীতি। মেয়েকে হারিয়ে শোকে স্তব্ধ বাবা-মা’র চোখেমুখে রাজ্যের বিষণ্নতা ভর করলেও নেই কোনও অভিযোগ।
বর্তমানে প্রীতির পড়ার টেবিলটি পড়ে আছে সাজানো গোছানো। পানি খাওয়ার প্রিয় মগটিও সযত্নে টেবিলের ওপর। প্রীতির মা-বাবা জানেন, আর কেউ এই মগে পানি খাবে না। আর কেউ পড়তে বসবে না এই টেবিলে।
শনিবার (২৬ মার্চ) শান্তিবাগের বাসায় প্রীতির বাবা মো. জামাল উদ্দিন সাংবাদিকদের বলেন, এত কষ্টে মেয়েটাকে বড় করলাম। এভাবে চলে যাবে ভাবতেই পারিনি। যে ক্ষত তৈরি হলো বাকি জীবন সেটা নিয়েই কাটাতে হবে। প্রীতি খুব আদরের ছিল।
অশ্রুসজল কণ্ঠে তিনি বলেন, টানাপোড়েনের সংসার। আগামী মাসে মেয়েটার একটা চাকরিতে যোগ দেওয়ার কথা ছিল। সে ভেবেছিল সংসারে অবদান রাখবে। পরিবারে সচ্ছলতা আনবে। মেয়েটার সেই স্বপ্ন পূরণ হলো না।
জামাল উদ্দিন আরো বলেন, আমার এক মেয়ে এক ছেলে। মেয়েটা ছিল বড় আদরের। সংসারটাকে হাসি-আনন্দে মাতিয়ে রাখতো। মিরপুরে একটি প্লাস্টিক কারখানায় চাকরি করি। প্রতিদিন সকাল আটটায় বের হই। ফিরতে ফিরতে রাত সাড়ে দশটা এগারোটা বাজে। সন্তানদের জন্য অনেক কষ্ট করেছি। কিন্তু এক সন্তান এভাবে চলে গেলো।
প্রীতির মা হোসনে আরা বলেন, কষ্টের সংসারে ছেলেমেয়ে নিয়ে ভালোই ছিলাম। মেয়েটা বলতো, সে চাকরি পেলে আমাদের আর চিন্তা থাকবে না।
প্রীতি বদরুন্নেসা কলেজে ইন্টারমিডিয়েটে পড়তো। পরিবারের অবস্থা বিবেচনা করে নিজে চাকরির চেষ্টা করছিল৷ ১৫ হাজার টাকায় একটা অফিসে চাকরি নিয়েছিল। সামনের মাসে জয়েন করার কথা ছিল তার। কিন্তু সেটা আর হলো না।
প্রীতি তার মা-বাবা ও ছোট ভাইয়ের সঙ্গে পশ্চিম শান্তিবাগে ভাড়া বাসায় থাকতো। তবে ২৪ মার্চের আগে ৪ দিন সে খিলগাঁও তিলপা পাড়ায় বান্ধবী সুমাইয়ার বাসায় ছিলো। সেখান থেকে বৃহস্পতিবার (২৪ মার্চ) সন্ধ্যায় বাসায় ফিরছিল। নিজের বাসার কাছে আসার পর প্রীতিকে তার মা হঠাৎ ফোন দিয়ে বলেন- চট্টগ্রাম থেকে প্রীতির মামা-মামী এসেছেন। সে যেন বান্ধবী সুমাইয়ার বাসায় থাকে। আগামীকাল (২৫ মার্চ) যেন বাসায় যায়। তবে আর বাসায় যাওয়া হলো না প্রীতির।
- ৯ তলা থেকে লাফ দিয়ে ৩ বোনের আত্মহত্যা
- সমঅধিকার প্রতিষ্ঠা করাই বিএনপির লক্ষ্য: ডা. জুবাইদা
- নেপালকে ৪-০ গোলে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ
- কবির বিদায় এবং একজন রিপোর্টারের স্মৃতি
- শিশু-কিশোরদের জন্য কতটা নিরাপদ ডিজিটাল দুনিয়া?
- সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা আনছে স্পেন-গ্রিস
- ফেসবুক ও জিমেইলের ১৪৯ মিলিয়নের বেশি তথ্য ফাঁস
- কারাবাও কাপ: চেলসিকে ফের হারিয়ে ফাইনালে আর্সেনাল
- রাজধানীতে গাছে গাছে আমের মুকুল
- প্রধানমন্ত্রী পদে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট
- গাজা গণহত্যা: ফ্রান্সে দুই ইসরায়েলি নারীর গ্রেপ্তারি পরোয়ানা
- আজ ‘খুবই অস্বাস্থ্যকর’ ঢাকার বায়ু
- আজ বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- ২০৩০ সালের মধ্যে ৫৪ লাখ শিশুর মৃত্যুঝুঁকি: গবেষণা সতর্কবার্তা
- জিন বহনের নয়া পদ্ধতি আবিষ্কার চীনা বিজ্ঞানীদের
- জিন বহনের নয়া পদ্ধতি আবিষ্কার চীনা বিজ্ঞানীদের
- রমজানে কম দামে মাংস, মুরগি, ডিম ও দুধ বিক্রি করবে সরকার
- পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন কারাবন্দিরা
- ফের স্বর্ণের দামে বড় লাফ, কত বাড়লো দাম?
- ভারতকে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ
- কোস্টারিকা প্রেসিডেন্ট হিসেবে বেছে নিল লরাকে
- নির্বাচনের আগে: স্লোগানের রাজনীতি ও জনমনের ভাষা
- র্যাবের নাম বদলে হচ্ছে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
- চালকদের বদঅভ্যাসেই শব্দদূষণ বাড়ছে: রিজওয়ানা
- ২০৩০ সালের মধ্যে ৫৪ লাখ শিশুর মৃত্যুঝুঁকি: গবেষণা সতর্কবার্তা
- শবে বরাত: ক্ষমা, প্রার্থনা ও আত্মশুদ্ধির রজনী
- পবিত্র শবে বরাত আজ
- ৪৭ বছর ধরে শিশুদের জন্য কাজ করছে সুরভী: জাইমা
- আজ মঙ্গলবার ঢাকা শহরের যেসব মার্কেট বন্ধ
- আজ ‘খুবই অস্বাস্থ্যকর’ ঢাকার বায়ু











