ঢাকা, রবিবার ২৫, অক্টোবর ২০২৬ ৪:৪৭:১৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল

আরও ১৪৬৪ রোহিঙ্গা ভাসানচরে পৌঁছালো

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৪২ পিএম, ৩০ জানুয়ারি ২০২১ শনিবার

আরও ১৪৬৪ রোহিঙ্গা ভাসানচরে পৌঁছালো

আরও ১৪৬৪ রোহিঙ্গা ভাসানচরে পৌঁছালো

আরো প্রায় দেড় হাজার রোহিঙ্গাকে ভাসানচর পাঠানো হয়েছে। আজ দুপুর সাড়ে ১২ টার দিকে নৌবাহিনীর চারটি জাহাজে তাদের ভাসানচরে নেয়া হয়।

জানা যায়, আজ সকাল সাড়ে ৯টার দিকে পতেঙ্গা বোট ক্লাব থেকে ১ হাজার ৪৬৪ জন রোহিঙ্গাকে নিয়ে নৌবাহিনীর জাহাজগুলো রওয়ানা হয়। স্থানান্তর প্রক্রিয়ার তৃতীয় দফায় এটি ছিল দ্বিতীয় ধাপ। গতকাল তৃতীয় দফার প্রথম ধাপে ১ হাজার ৭৭৮ জনকে ভাসানচর নেয়া হয়।

এর ফলে দু’দিনে ৩ হাজার ২৪২ রোহিঙ্গাকে তাদের নতুন আবাসস্থলের পাঠানো হলো। এর আগে গত ডিসেম্বর মাসে দুই দফায় ৩ হাজার ৪৪৬ রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়।

ভাসানচরে অবস্থানকারী সাংবাদিক ‘সময়’ টেলিভিশনের সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট কমল দে জানান, ‘ভাসানচর আশ্রায়ণ প্রকল্পের পরিচালক নৌবাহিনীর কমডোর আবদুল্লাহ আল মামুন দুপুর সাড়ে ১২টায় ভাসানচরে রোহিঙ্গাদের গ্রহণ করেন। সেখান থেকে তাদের ওয়্যার হাউজে নিয়ে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। সেখানে তাদের ব্রিফিং ও বিশেষ মোনাজাত করা হয়। এসব আনুষ্ঠানিকতা শেষে তাদের স্ব স্ব গৃহে পাঠিয়ে দেয়া হয়েছে।’

কমল দে আরো বলেন, ‘এসব রোহিঙ্গাদের প্রথম দু’তিন দিন তৈরি খাবার দেয়া হবে। তারপর থেকে রেশন সামগ্রী নিয়ে তারা নিজেরা নিজেদের খাবার তৈরি করবে।’

স্থানান্তর সংশ্লিষ্টরা জানান, ফেব্রুয়ারি মাসের ১৪/১৫ তারিখের দিকে চতুর্থ দফায় কাছাকাছি সংখ্যক রোহিঙ্গাকে ভাসানচর নিয়ে যাওয়া হবে।