আরচ্যারির ১০ ইভেন্টের ফাইনালে বাংলাদেশ
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:২২ পিএম, ৮ ডিসেম্বর ২০১৯ রবিবার
আরচ্যারির ১০ ইভেন্টের ফাইনালে বাংলাদেশ
নেপালে চলমান ত্রয়োদশ এসএ গেমসের আরচ্যারি ডিসিপ্লিনের ১০টি ইভেন্টের ফাইনালে পৌঁছেছে বাংলাদেশ।
পুরুষদের রিকার্ভ এককের সেমিফাইনালে বাংলাদেশের কৃতি আরচ্যার রোমান সানা ৬-২ সেট পয়েন্টে স্বদেশী মোহাম্মদ তামিমুল ইসলামকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছেন। ফাইনালে তিনি ভুটানের শারিং কিনলের মোকাবেলা করবেন।
মহিলাদের রিকার্ভ এককের সেমি-ফাইনালে মোসাম্মৎ ইতি খাতুন ৬-০ সেট পয়েন্টে ভুটানের কর্মকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছেন। ফাইনালে তিনি ভুটানের সোনাম দিমার মোকাবেলা করবেন।
পুরুষ কম্পাউন্ড এককের সেমি-ফাইনালে সোহেল রানা ১৪৫-১৪৪ স্কোরের ব্যবধানে নিজ দেশের অসীম কুমার দাসকে পরাজিত করে ফাইনালে উঠেছেন। ফাইনালে তিনি ভুটানের তানদিন দোর্জির মোকাবেলা করবেন।
মহিলা এককের সেমিফাইনালে বাংলাদেশের সুমা বিশ্বাস ১৪১-১৩৭ স্কোরের ব্যবধানে শ্রীলংকার দামায়ান্থি থাকসিলাকে হারিয়ে ফাইনালে পৌঁছেছেন। ফাইনালে তিনি শ্রীলংকার করুনারত্নে অনুরাধাকে মোকাবেলা করবেন।
পুরুষদের দলগত রিকার্ভের সেমি-ফাইনালে বাংলাদেশ (মো: রোমান সানা, মোহাম্মদ তামিমুল ইসলাম ও মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল) ৬-০ সেট পয়েন্টের ব্যবধানে নেপালকে হারিয়ে ফাইনালে উঠেয়েছে।
মহিলাদের দলগত সেমি-ফাইনালে বাংলাদেশ ইতি খাতুন, মেহনাজ আক্তার মনিরা ও বিউটি রায় ৬-০ সেট পয়েন্টের ব্যবধানে নেপালকে পরাজিত করে ফাইনালে স্থান করে নিয়েছে।
রিকার্ভ মিশ্র দলগত সেমি-ফাইনালে বাংলাদেশ (মো: রোমান সানা ও মোসাম্মৎ ইতি খাতুন) ৬-২ সেট পয়েন্টের ব্যবধানে নেপালকে হারিয়ে ফাইনালে উঠেছে।
এদিন কম্পাউন্ড পুরুষ দলগত সেমি-ফাইনালে বাংলাদেশ (মো: সোহেল রানা, অসীম কুমার দাস ও মোহাম্মদ আশিকুজ্জামান) ২২৪-২১৫ স্কোরের ব্যবধানে নেপালকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে।
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু











